বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফেনীতে বন্যা নিয়ন্ত্রণে ১,৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রবীণদের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া প্রয়োজন: রাষ্ট্রপতি ফেনীর পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের
  • আফগানিস্তানে পাকিস্তানের হামলা, ভারতের তীব্র প্রতিবাদ

    আফগানিস্তানে পাকিস্তানের হামলা, ভারতের তীব্র প্রতিবাদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, আফগান ভূখণ্ডে পরিচালিত পাকিস্তানের সামরিক অভিযানের নিন্দা জানায় নয়াদিল্লি।

    সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি উল্লেখ করেন, পবিত্র রমজান মাসে চালানো এ হামলায় বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে খবর পাওয়া গেছে।

    ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে জানায়, নিজেদের অভ্যন্তরীণ সমস্যার দায় অন্য দেশের ওপর চাপিয়ে দেওয়ার প্রবণতা পাকিস্তানের নতুন নয়। আফগানিস্তানে বিমান হামলাও তেমন একটি পদক্ষেপ বলে মন্তব্য করেন তিনি।

    এদিকে নিরাপত্তা সূত্রে জানা গেছে, সম্প্রতি পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আফগান সীমান্তঘেঁষা এলাকায় সশস্ত্র হামলার ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে পাকিস্তান আফগানিস্তানের বিভিন্ন স্থানে, এমনকি রাজধানী কাবুলেও বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবারও পরিস্থিতি উত্তপ্ত রয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।


    সূত্র: আলজাজিরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন