রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এনসিপির কমিটি গঠন

    স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এনসিপির কমিটি গঠন
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে দলটি একটি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে।

    সোমবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

    নতুন কমিটিতে মো. সারজিস আলমকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সদস্যসচিব করা হয়েছে আব্দুল হান্নান মাসউদকে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় পর্যায়ে প্রার্থী বাছাই, প্রচার-প্রচারণা সমন্বয় এবং সাংগঠনিক তদারকি কার্যক্রম পরিচালনায় এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    এনসিপি সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় অবস্থান শক্তিশালী করতে এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কাঠামো সক্রিয় রাখতে এই কমিটি কাজ করবে। নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মীদের মধ্যে ইতোমধ্যে প্রস্তুতি ও সমন্বয় কার্যক্রম শুরু হয়েছে।

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগাম সাংগঠনিক প্রস্তুতি স্থানীয় সরকার নির্বাচনে দলের কৌশলগত অবস্থানকে মজবুত করতে সহায়ক হতে পারে।

    বিবৃতিতে বলা হয়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে ‘স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি' গঠন করা হয়। কমিটির চেয়ারম্যান করা হয়েছে মো. সারজিস আলমকে এবং সদস্যসচিব করা হয়েছে আব্দুল হান্নান মাসউদকে।

    কমিটির অন্য সদস্যরা হলেন- আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দিন মোহাম্মদ, তাহসীন রিয়াজ ও অ্যাড. মঞ্জিলা ঝুমা।

    এছাড়াও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, সকল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং জেলার নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা করবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন