বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বৃষ্টির দাপটে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি মুক্তিযুদ্ধে শহীদদের নির্ভুল তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার সময়মতো খেলা শুরু নিয়ে অনিশ্চয়তা দেশজুড়ে মৌলিক সুবিধা বিস্তারের পরিকল্পনা সরকারের হজে গিয়ে আরও এক মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ৩৮,২০৭ যাত্রী পদত্যাগের পরও ৬ মাস ভিভিআইপি থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা স্বর্ণার ফিফটির পরও জয় হাতছাড়া বাংলাদেশের ভারতীয় ভিসা জটিলতা কমবে শিগগিরই: সংসদে পররাষ্ট্রমন্ত্রী পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের দ্বার খুলল, রূপপুরে ফুয়েল লোডিং শুরু হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এনসিপি নেতা সারজিস আলম
  • এমপির গাড়িবহরের ধাক্কায় শিশুর মৃত্যু, ইসলামী আন্দোলনের ক্ষোভ

    এমপির গাড়িবহরের ধাক্কায় শিশুর মৃত্যু, ইসলামী আন্দোলনের ক্ষোভ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজার-২ আসনের বিএনপি এমপির গাড়িবহরের ধাক্কায় নুরানী মাদ্রাসার ছাত্র খালিদ বিন ওয়ালিদের মৃত্যুতে ইসলামী আন্দোলন বাংলাদেশ গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে।

    রোববার (২২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, বাংলাদেশের এমপি-মন্ত্রী ও রাজনৈতিক নেতারা দাপট ও কর্তৃত্ব দেখানোর জন্য গাড়িরবহর নিয়ে তুমুল গতিতে পথ চলে। ফলে এটা নিছকই দুর্ঘটনা না বরং হত্যাকাণ্ড। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের প্রত্যাশিত সুন্দর ও সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতির ধারাবাহিকতায় কক্সবাজার-২ এর এমপিকে পদত্যাগ করার আহ্বান করছি। বিএনপি নেতৃত্বকে বলবো, উনি স্বেচ্ছায় পদত্যাগ না করলে তাকে পদচ্যুত করুন। 

    তিনি বলেন, এই ঘটনা আমাদের হৃদয়ে কম্পন তুলেছে। তার মায়ের হাহাকার আমাদের অশ্রুসজল করে তুলেছে। শিশুটি মারা যাওয়ার পরে সংসদ সদস্য গাড়ি ছাড়াতে তৎপর ছিলেন এবং স্থানীয় বিএনপির নেতাদেরসঙ্গে নিয়ে সেই গাড়ি জনতার হাত থেকে ছাড়িয়েও নিয়ে গেছেন। পুরো ঘটনায় নির্মমতা, দায়িত্বহীনতা ও দাম্ভিকতার উৎকট প্রকাশ ঘটেছে। আমরা এর তীব্র নিন্দা ও ক্ষোভ জানাই। 

    তিনি আরও বলেন, একটা শিশুর মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না কিন্তু এমন একটি নির্মম ঘটনার পরেও জাতীয় সংসদে এই সংসদ সদস্যের কথা বলার নৈতিক অধিকার নেই।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন