রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ প্রসঙ্গে মন্ত্রীর মন্তব্যে আপত্তি, বক্তব্য প্রত্যাহারের দাবি জামায়াতের

    ‘ইনকিলাব জিন্দাবাদ’ প্রসঙ্গে মন্ত্রীর মন্তব্যে আপত্তি, বক্তব্য প্রত্যাহারের দাবি জামায়াতের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান সংক্রান্ত মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি মন্ত্রীর বক্তব্যকে ‘অসঙ্গত’ আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

    রোববার (২২ ফেব্রুয়ারি) দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।

    বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় মন্ত্রীর দেওয়া বক্তব্য ইতিহাস, ভাষাতত্ত্ব ও গণআকাঙ্ক্ষার বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি বলেন, ‘ইনকিলাব’ শব্দটি আরবি উৎসভিত্তিক হলেও উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন, স্বৈরাচারবিরোধী সংগ্রাম এবং গণঅধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে।

    জামায়াতের দাবি, বাংলা ভাষা বিভিন্ন উৎস থেকে শব্দ গ্রহণ করে সমৃদ্ধ হয়েছে। আরবি, ফারসি, তৎসম, তদ্ভবসহ নানা ভাষার শব্দের সমন্বয়ে বর্তমান বাংলা গড়ে উঠেছে। তাই কোনো শব্দের উৎসকে কেন্দ্র করে তাকে ‘বাংলাবিরোধী’ বলা ভাষাবিজ্ঞানের দৃষ্টিতে সঠিক নয়।

    বিবৃতিতে আরও বলা হয়, ‘ইনকিলাব জিন্দাবাদ’ কোনো নির্দিষ্ট গোষ্ঠীর একচেটিয়া স্লোগান নয়; বরং এটি অন্যায় ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। ভাষাগত বিতর্ক তৈরি করে জনমত বিভক্ত না করে জনদুর্ভোগ লাঘবে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

    একই সঙ্গে মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে দলটি সতর্ক করে যে, তা না হলে জনগণই এ বিষয়ে প্রতিক্রিয়া জানাবে।

    উল্লেখ্য, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে মন্ত্রীর বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন