রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • সংসদে বিরোধী দলের সঙ্গে কাজ হবে সৌহার্দ্যপূর্ণ: মির্জা ফখরুল

    সংসদে বিরোধী দলের সঙ্গে কাজ হবে সৌহার্দ্যপূর্ণ: মির্জা ফখরুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিরোধী দলীয় সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। তাদের সঙ্গে সরকারি দল কীভাবে কাজ করবে- সাংবাদিকদের এমন জিজ্ঞাসার জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘এটা অত্যন্ত আনন্দের কথা। বিরোধী দলের সঙ্গে আমরা সংসদে অত্যন্ত আন্তরিকতা এবং সৌহার্দ্যের সঙ্গে কাজ করতে চাই।’

    জাতীয় সংসদকে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি জানিয়েছেন, বিরোধী দলের সঙ্গে সৌহার্দ্য ও আন্তরিকতায় সরকারি দল কাজ করবে।

    মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

    বিএনপি মহাসচিব বলেন, ‘আমি বিশ্বাস করি, এ সংসদ বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে নেতৃত্ব দেবে। সবকিছু সংসদকেন্দ্রিক হবে এবং বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জাতিকে ঈপ্সিত লক্ষ্যের দিকে নিয়ে যাবে। সেটা রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে।’

    এবারের সংসদ কতটা কার্যকর হবে- এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের সংসদ নেতা তারেক রহমানের নেতৃত্বে এ সংসদ নিঃসন্দেহে সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে উঠবে। সেটা আপনারা ভবিষ্যতে দেখতে পাবেন।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন