রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • হার্ট অ্যাটাক ও স্ট্রোক এড়াতে ভিটামিন ডি জরুরি

    হার্ট অ্যাটাক ও স্ট্রোক এড়াতে ভিটামিন ডি জরুরি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বর্তমানে বিশ্বজুড়ে হৃদরোগের প্রাদুর্ভাব ভয়ঙ্কর হারে বেড়েছে। হার্ট অ্যাটাক এবং হৃদযন্ত্রজনিত মৃত্যুর সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসের মতো শারীরিক সমস্যা ছাড়াও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অনিয়মিত জীবনযাপন এবং শারীরিক ব্যায়ামের অভাবের কারণে কম বয়সে হৃদরোগের ঝুঁকি বেড়ে যাচ্ছে।

    তবে বিশেষজ্ঞরা বলছেন, এসব পরিচিত কারণের বাইরে ভিটামিন ডি-এর ঘাটতিও হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি না থাকলে হৃদযন্ত্রের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে। সাধারণত গাঁটে ব্যথা, অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা ভিটামিন ডি ঘাটতির লক্ষণ হিসেবে দেখা যায়।

    ভিটামিন ডি শুধু হাড়ের সুস্থতার জন্য নয়, হৃদস্বাস্থ্যের জন্যও গুরুত্বপূর্ণ।

    এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং কার্ডিওভাসকুলার কার্যক্রম উন্নত করতে ভূমিকা রাখে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ভিটামিন ডি খারাপ কোলেস্টেরল (এলডিএল) কমাতে এবং ভালো কোলেস্টেরল (এইচডিএল) বাড়াতে সাহায্য করতে পারে। পাশাপাশি ওজন নিয়ন্ত্রণেও এটি সহায়ক ভূমিকা রাখে।
    বিশেষজ্ঞদের মতে, শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি থাকলে উচ্চ রক্তচাপ, স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমতে পারে।

    ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে প্রতিদিন সকালে ১৫ থেকে ৩০ মিনিট রোদে থাকা উপকারী। এছাড়া খাদ্যতালিকায় দুধ, ডিম, মাশরুম, মুরগির মাংস ও সামুদ্রিক মাছ রাখলে উপকার পাওয়া যায়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন