রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • ‘জনআকাঙ্ক্ষা উপেক্ষা’ বিএনপির বিরুদ্ধে সারজিসের অভিযোগ

    ‘জনআকাঙ্ক্ষা উপেক্ষা’ বিএনপির বিরুদ্ধে সারজিসের অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় সংসদে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি দাবি করেছেন, ‘জুলাই সনদ’ ও অভ্যুত্থানের ঘোষিত লক্ষ্য থেকে সরে গিয়ে বিএনপি তাদের রাজনৈতিক যাত্রা শুরু করেছে।

    মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে বিএনপির নির্বাচিত সদস্যরা শপথ নেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। তার ভাষ্য, জুলাই সনদের অঙ্গীকার উপেক্ষা করে সরকার গঠনের পথে হাঁটা জনআকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক।

    এদিন জাতীয় সংসদ ভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তারা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।

    পরে বাংলাদেশ জামায়াতে ইসলামী–র নেতৃত্বাধীন ১১ দলীয় জোট, স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নির্বাচিত প্রতিনিধিরা সংসদ সদস্য হিসেবে শপথ নেন। তাদের মধ্যে কেউ কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণ করেন, তবে কয়েকজন স্বতন্ত্র সদস্য সে শপথ নেননি।

    এ ঘটনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন