রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
Natun Kagoj

কোলাজেন সাপ্লিমেন্ট: ত্বক ও জয়েন্টের জন্য কি সত্যিই কার্যকর?

কোলাজেন সাপ্লিমেন্ট: ত্বক ও জয়েন্টের জন্য কি সত্যিই কার্যকর?
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ত্বক টানটান রাখা, বলিরেখা হ্রাস করা এবং জয়েন্ট সুস্থ রাখতে কোলাজেন সাপ্লিমেন্টের ব্যবহার দিন দিন বেড়ে চলেছে। কিন্তু এই সাপ্লিমেন্টগুলো কি সত্যিই কার্যকর, নাকি কেবল বিজ্ঞাপনের প্রভাবে জনপ্রিয়তা লাভ করেছে—এটি যাচাই করছে বৈজ্ঞানিক গবেষকরা।

কোলাজেন সাপ্লিমেন্ট খেলে শরীরে কী ঘটে?

কোলাজেন মূলত একটি প্রোটিন। গবেষকদের মতে, সাপ্লিমেন্ট হিসেবে কোলাজেন গ্রহণ করলে তা সরাসরি ত্বক বা জয়েন্টে গিয়ে কাজ করে না।

হজমের সময় এটি ভেঙে ক্ষুদ্র অ্যামিনো এসিডে পরিণত হয়। এরপর শরীর নিজের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন জায়গায় কোলাজেন তৈরি করে। অর্থাৎ, কোলাজেন খাওয়ামাত্র ত্বক টানটান হয়ে যাবে—এমনটা নয়।

ত্বকের ওপর প্রভাব নিয়ে গবেষণা

২০২৩ সালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, নিয়মিত কোলাজেন গ্রহণে কিছু মানুষের ত্বকের আর্দ্রতা ও স্থিতিস্থাপকতায় সামান্য উন্নতি হতে পারে।

তবে গবেষকরা স্পষ্ট করেছেন, এই ফল সবার ক্ষেত্রে একরকম নয়। এর জন্য আরো বিস্তৃত গবেষণার প্রয়োজন রয়েছে।
 
২০২৫ সালের আরেকটি পর্যালোচনামূলক গবেষণায় জানানো হয়, একাধিক গবেষণার ফল একত্রে বিবেচনা করলে কোলাজেনের কিছু ইতিবাচক প্রভাব দেখা যায়। তবে এটিকে ত্বকের বার্ধক্য রোধের নিশ্চিত সমাধান হিসেবে এখনই স্বীকৃতি দেওয়া যাচ্ছে না।

কিছু নিয়ন্ত্রিত পরীক্ষায় প্রায় ১২ সপ্তাহ কোলাজেন গ্রহণের পর ত্বকের আর্দ্রতা ও স্থিতিস্থাপকতায় সীমিত উন্নতির ইঙ্গিত পাওয়া গেছে। তবে দীর্ঘমেয়াদি ফলাফল সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য নেই।

শরীরে কোলাজেন তৈরিতে খাদ্যের ভূমিকা

গবেষণায় প্রমাণিত হয়েছে, প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকলে শরীর নিজেই পর্যাপ্ত কোলাজেন তৈরি করতে পারে। বিশেষ করে—

ভিটামিন সি কোলাজেন তৈরির প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ
পর্যাপ্ত প্রোটিন কোলাজেনের গঠন উপাদান সরবরাহ করে
অ্যান্টি-অক্সিডেন্ট কোষের ক্ষয় রোধে সহায়তা করে

সাম্প্রতিক পুষ্টিবিষয়ক গবেষণায় দেখা গেছে, ভিটামিন সি সমৃদ্ধ ফল নিয়মিত খেলে ত্বকের স্বাস্থ্যের উন্নতি হয়, যা কোলাজেন সংশ্লেষণের সঙ্গে সম্পর্কিত হতে পারে।

তাহলে কি কোলাজেন সাপ্লিমেন্ট নেওয়া উচিত?

বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী, কোলাজেন সাপ্লিমেন্ট কিছু মানুষের ক্ষেত্রে সামান্য উপকার করতে পারে।

তবে এটিকে ত্বক বা জয়েন্টের জন্য চূড়ান্ত সমাধান বলা যায় না। বিশেষজ্ঞদের মতে, সুষম খাদ্য, পর্যাপ্ত প্রোটিন ও ভিটামিন সি গ্রহণ, পর্যাপ্ত পানি পান এবং স্বাস্থ্যকর জীবনযাপনই দীর্ঘমেয়াদে ত্বক ও শরীর ভালো রাখার সবচেয়ে কার্যকর উপায়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন