সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • বিএনপির মিডিয়া সেলের সদস্য ও সাংবাদিক আলী মামুদের অস্বাভাবিক মৃত্যু

    বিএনপির মিডিয়া সেলের সদস্য ও সাংবাদিক আলী মামুদের অস্বাভাবিক মৃত্যু
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির মিডিয়া সেলের সদস্য ও দৈনিক দিনকাল-এর সিনিয়র সাংবাদিক আলী মামুদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের একটি ওয়াশরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

    পুলিশ জানায়, সকালে প্রেস ক্লাবের ওয়াশরুমে দীর্ঘ সময় কেউ বের না হওয়ায় বিষয়টি সন্দেহজনক মনে হয়। পরে দরজা খুলে ভেতরে ঢুকে অচেতন অবস্থায় আলী মামুদকে পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে তাকে মৃত ঘোষণা করা হয়।

    ঘটনার খবর ছড়িয়ে পড়লে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মধ্যে শোক ও উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয়। অনেক সাংবাদিক ও সহকর্মী সেখানে জড়ো হন।

    পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কিছু বলা হয়নি।

    আলী মামুদের আকস্মিক মৃত্যুতে সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সাংবাদিক সংগঠন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে।

    বিস্তারিত আসছে...


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন