বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বৃষ্টির দাপটে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি মুক্তিযুদ্ধে শহীদদের নির্ভুল তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার সময়মতো খেলা শুরু নিয়ে অনিশ্চয়তা দেশজুড়ে মৌলিক সুবিধা বিস্তারের পরিকল্পনা সরকারের হজে গিয়ে আরও এক মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ৩৮,২০৭ যাত্রী পদত্যাগের পরও ৬ মাস ভিভিআইপি থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা স্বর্ণার ফিফটির পরও জয় হাতছাড়া বাংলাদেশের ভারতীয় ভিসা জটিলতা কমবে শিগগিরই: সংসদে পররাষ্ট্রমন্ত্রী পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের দ্বার খুলল, রূপপুরে ফুয়েল লোডিং শুরু হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এনসিপি নেতা সারজিস আলম
  • দায়িত্ব পেলে পাঁচ বছরের মধ্যেই দেশের চেহারা বদলে যাবে: জামায়াত আমির

    দায়িত্ব পেলে পাঁচ বছরের মধ্যেই দেশের চেহারা বদলে যাবে: জামায়াত আমির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দায়িত্ব পেলে পাঁচ বছরের মধ্যেই দেশের চেহারা বদলে যাবে। তরুণ প্রজন্মের স্বপ্নের নতুন বাংলাদেশ এই সময়ের মধ্যেই দৃশ্যমান হবে।

    শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ডা. শফিকুর রহমান বলেন, আমি এই সিলেটের সন্তান। আজ জামায়াতের আমির হিসেবে নয়, আপনাদের একজন হিসেবেই দাঁড়িয়েছি। আমাদের একবার সুযোগ দিন। আমরা দেশের মালিক হব না, আপনাদের চৌকিদার হব। সবার মর্যাদা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।
     
    এসময় তিনি বলেন, ‘হজরত শাহজালাল (রহ.) ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করতে সিলেটে এসেছিলেন, আমরা তারই উত্তরসূরি। বাংলাদেশে গত ৫৪ বছর ধরে জুলুমের রাজনীতি চলছে। সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামায়াতে ইসলামী। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর দল হিসেবে জামায়াত প্রতিশোধ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সিদ্ধান্তে অটল আছে। আমরা মামলা বাণিজ্য করিনি, যদিও অনেকে করেছে।’
     
    সিলেটের খনিজ সম্পদের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এ অঞ্চলের মানুষ তাদের ন্যায্য হিস্যা পাচ্ছে না। এখনও অনেক এলাকায় গ্যাস ও বিদ্যুৎ পৌঁছায়নি। নদীগুলো ধ্বংস করা হয়েছে, মদ ও গাঁজায় সিলেট ছেয়ে গেছে। আমরা দায়িত্ব পেলে এসব বন্ধ করব। কেবল নদী খনন নয়, বাংলাদেশকে নদীবান্ধব দেশ হিসেবে গড়ে তুলব।’
     
    তিনি আরও বলেন, ‘দেশে আর কেউ চাঁদাবাজি করতে পারবে না। অফিস-আদালতে ঘুষ নেয়ার সুযোগ থাকবে না। দুর্নীতি বন্ধ হলে চুরি বন্ধ হবে, আর তাতেই প্রকৃত উন্নয়ন সম্ভব।’
      
    দুর্নীতির চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘গত ৫৪ বছরে দেশের টাকা লুট হয়েছে। কেউই পুরোপুরি নির্দোষ ছিল না। যারা জনগণের টাকা চুরি করেছে, আমরা দায়িত্ব পেলে তাদের ছাড় দেব না।’
     
    সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দর আছে শুধু নামে। বাস্তবে কোনো আন্তর্জাতিক ফ্লাইট নামে না। আমরা নামে নয়, কাজে এই বিমানবন্দরকে সত্যিকারের আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ দেব।’
     
    সিলেট মহানগর জামায়াতের আমির মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ, জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। শেষে সিলেটের বিভিন্ন আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন জামায়াতের আমির।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন