বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি পাকিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিতে ভারতের প্রকাশ্য অসন্তোষ কালকিনির বিভিন্ন দপ্তরে সাংবাদিক ইউনিয়নের কমিটির তালিকা ও গঠনতন্ত্র প্রদান সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি ডেঙ্গু শনাক্তে বাংলাদেশকে ৫ লাখ পরীক্ষার কিট দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে শেনজেন ভিসার সিদ্ধান্ত নেবে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি মিরপুরে সংঘর্ষ-গাড়িতে আগুন, চার মামলায় আসামি প্রায় ১ হাজার ত্রুটি মেরামতের পর রূপপুরের প্রথম ইউনিটের নিরাপত্তা ভাল্বের পরীক্ষা সফল
  • প্রবাসীদের জন্য খুলল সৌদির মদের বাজার, মুসলিমদের নিষেধ এখনও বহাল

    প্রবাসীদের জন্য খুলল সৌদির মদের বাজার, মুসলিমদের নিষেধ এখনও বহাল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরবে দীর্ঘ ৭৩ বছর ধরে চলা মদ নিষেধাজ্ঞার নিয়মে নীরবে পরিবর্তন এসেছে। ২০২৪ সালে রিয়াদে কূটনৈতিক এলাকায় বিদেশি কূটনীতিকদের জন্য মদের দোকান খোলা হয়েছিল। তবে এখন দেশটি নীরবে মদ বিক্রির সুযোগ বিত্তশালী প্রবাসীদের মধ্যেও প্রসার করেছে।

    বিবিসি বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জানিয়েছে, ২০২৫ সালের শেষ দিকে সৌদি সরকার প্রবাসীদের জন্য নতুন নীতি নিয়েছে। এখন দেশটিতে বসবাসরত বিত্তশালী অমুসলিম প্রবাসীরাও প্রিমিয়াম রেসিডেন্সি পারমিট বা নির্দিষ্ট আয় থাকলে মদ কিনতে পারবেন। প্রিমিয়াম রেসিডেন্সি কার্ডের জন্য প্রতি বছর খরচ ১ লাখ রিয়াল, আর মাসে অন্তত ৫০ হাজার রিয়াল আয় থাকলেই প্রাপ্তিযোগ্য।

    মদের দোকানে প্রবেশের সময় ধর্মীয় পরিচয় দেখাতে হয়। মুসলিমদের কাছে মদ বিক্রি করা হবে না। দোকানে মোবাইল ফোন নেওয়া হয় এবং অনেক সময় দীর্ঘ লাইন ধরতে হয়। এছাড়া মদের দাম ইউরোপের তুলনায় তিনগুণ বেশি, তবে ব্ল্যাক মার্কেটের তুলনায় কম হওয়ায় বিত্তশালী প্রবাসীরা ক্রয় করছেন।

    ১৯৫২ সালে সৌদি সরকার দেশটিতে মদ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছিল। ২০২৪ সালে প্রিন্স সালমান দেশটিকে বিশ্বে উদার হিসেবে উপস্থাপন করতে প্রথমবার রিয়াদে মদের দোকান খোলেন, যা দীর্ঘ নিষেধাজ্ঞার অন্ত।


    সূত্র: বিবিসি।
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন