সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • শবে বরাতে দেশ ও মুসলিম বিশ্বের কল্যাণ কামনা করেছেন তারেক রহমান

    শবে বরাতে দেশ ও মুসলিম বিশ্বের কল্যাণ কামনা করেছেন তারেক রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শবে বরাত উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় দেশ ও মুসলিম বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন। তিনি সকল মুসলমানকে এই মহিমান্বিত রাতে নেক আমল, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এবং নাজাত প্রার্থনার জন্য উদ্বুদ্ধ করেছেন।

    তারেক রহমান বলেন, শবে বরাতের রাত আল্লাহর রহমত ও মাগফিরাত প্রার্থনার রাত। আমরা সকল অনাচার, বিদ্বেষ ও হিংসা পরিহার করে মানবজাতির কল্যাণে সহিষ্ণুতা, সংযম ও সৌহার্দ্য অর্জনে নিবেদিত থাকবো। মহান আল্লাহ আমাদের এই নিবেদন কবুল করুন।

    তিনি আরও উল্লেখ করেন, এই রাতে সকল মুসলমান আল্লাহর নিকট প্রার্থনা করে অনুগ্রহ লাভ করেন এবং এটি রমজানের আগমনী বার্তা দেয়। তারেক রহমান দেশ, জাতি এবং মুসলিম বিশ্বের ঐক্য, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য একান্ত মোনাজাত করার আহ্বান জানিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন