জনসভাকে ঘিরে প্রস্তুত বরিশাল বিএনপি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল সফরে যাচ্ছেন। সফরকালে তিনি বরিশাল নগরীর বেলস পার্ক ময়দানে আয়োজিত এক জনসভায় যোগ দেবেন। তার এই সফরকে কেন্দ্র করে উপকূলীয় অঞ্চলের বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বরিশাল বেলস মাঠে দুপুর ১২টায় শুরু হবে বিএনপির নির্বাচনি জনসভা। সেখানে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপর বেলা ২টায় ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনি জনসভায় যোগ দেবেন তিনি।
দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার সরাসরি অংশগ্রহণে আয়োজিত এই জনসভাকে ঘিরে নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। বরিশালসহ আশপাশের জেলা ও উপজেলার নেতাকর্মীরা দলে দলে জনসভায় যোগ দেওয়ার প্রস্তুতি শুরু করেছেন।
এদিকে তারেক রহমানের সফর ও জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বরিশাল বেলস মাঠে দুপুর ১২টায় শুরু হবে বিএনপির নির্বাচনি জনসভা। সেখানে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপর বেলা ২টায় ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনি জনসভায় যোগ দেবেন তিনি।
প্রায় ২০ বছর পর বরিশাল সফরে তারেক রহমান। সবশেষ সফর করেছিলেন ২০০৬ সালে। তার এ সফরকে ঘিরে যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে স্থানীয় বিএনপি। এরইমধ্যে বরিশালে বিভাগীয় সমাবেশ সফল করার জন্য প্রস্তুতি সভা করা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়েও একই ধরনের সভা হয়েছে। দলের শীর্ষ নেতার নির্দেশনার অপেক্ষায় রয়েছেন নেতাকর্মীরা।
বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার গণমাধ্যমে বলেন, শুধু বিএনপির-অঙ্গ সংগঠন নয়, সারা বরিশালবাসী জনসভার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে তৃণমূল বিএনপিতে চলছে ব্যাপক তৎপরতা। এ জনসভা বরিশাল বিভাগের ২১ আসনে বিএনপির বিজয় ত্বরান্বিত করবে বলে মনে করেন তিনি।
এদিকে তারেক রহমানের সফরকে কেন্দ্র করে যথাযথ নিরাপত্তা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বরিশালের পুলিশ কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমে বলেন, ‘যখন আসবেন একেবারে শুরু থেকেই আমরা সভাস্থলে স্কেলিটন ডিউটি দিয়ে দেবো। তারপর সিটিএসবি এবং ডিবি টিম কাজ করবে। সঙ্গে আমাদের মোবাইল টহল বাড়ছে, আরও বাড়াবো।’