সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • শবে বরাত উপলক্ষে জাতির প্রতি প্রধান উপদেষ্টার বাণী

    শবে বরাত উপলক্ষে জাতির প্রতি প্রধান উপদেষ্টার বাণী
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পবিত্র শবে বরাতকে আল্লাহর রহমত ও মাগফিরাত লাভের এক অসাধারণ সুযোগ হিসেবে গ্রহণ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি এই পবিত্র রাতে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করার পাশাপাশি মানবকল্যাণমূলক কাজে আত্মনিয়োগের আহ্বান জানান।

    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) শবে বরাত উপলক্ষে সোমবার (২ ফেব্রুয়ারি) দেয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

    শবে বরাত উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, এই মহিমান্বিত রাত আত্মশুদ্ধি, ক্ষমা প্রার্থনা ও সৃষ্টিকর্তার নৈকট্য লাভের এক গুরুত্বপূর্ণ সময়। তিনি বলেন, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় শবে বরাতের শিক্ষাকে কাজে লাগাতে হবে।

    প্রফেসর মুহাম্মদ ইউনূস আরও বলেন, এই পবিত্র রাতে আল্লাহর দরবারে একান্তভাবে তওবা করে সৎপথে চলার অঙ্গীকার করার মধ্য দিয়ে ব্যক্তি ও সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি দেশের সব নাগরিককে শবে বরাতের শিক্ষা ধারণ করে মানবতার কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

    পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে প্রধান উপদেষ্টা শুভেচ্ছা জানান। তিনি বলেন, মহিমান্বিত এই রাতে আমরা ইবাদত-বন্দেগি, দান-সদকার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য ও ক্ষমা লাভ করতে পারি। আত্মসমালোচনা ও তওবার মাধ্যমে জীবনকে সঠিক পথে পরিচালিত করা এবং গুনাহ থেকে পরিশুদ্ধ হওয়ার প্রচেষ্টার মাধ্যমে আমরা অর্জন করতে পারি আল্লাহ তায়ালার অসীম অনুগ্রহ, বরকত ও মাগফেরাত।


    তিনি বলেন, আসুন, পবিত্র শবে বরাতকে আল্লাহর রহমত লাভের এক অসাধারণ সুযোগ হিসেবে গ্রহণ করে আমরা দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করি এবং মানব কল্যাণে আত্মনিয়োগ করি। সকল অন্যায়, অবিচার, অনাচার ও কুসংস্কার পরিহার করে শান্তির ধর্ম ইসলামের অনুপম সৌন্দর্যে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনকে আলোকিত করি।

    প্রধান উপদেষ্টা বলেন, সর্বশক্তিমান আল্লাহ আমাদের সকলকে ক্ষমা ও হেফাজত করুন। আমীন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন