সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কুমিল্লায় রিজেনেক্স ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা সংবিধানের মৌলিক সংশোধন গণভোটে চূড়ান্ত করার সিদ্ধান্ত আসামে সমাবেশের আগে ককরোচ জনতা পার্টির নেতাসহ কয়েকজন আটক বিদেশে পাঠানোর নামে ২০ লাখ টাকা আত্মসাৎ, সিআইডির হাতে নারী গ্রেপ্তার জাসদ কার্যালয়ে হামলা-মবের ঘটনায় নিরপেক্ষ তদন্ত চায় আসক আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর তাগিদ আইনমন্ত্রীর জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনকে ছেড়ে দিল পুলিশ হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, মোট মৃত ১ হাজার ৯৬ ইমিগ্রেশন নিরাপত্তা আধুনিকায়নে সিঙ্গাপুরের সহযোগিতা চান স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি সংকট কাটিয়ে সরবরাহ স্বাভাবিক হয়েছে: জ্বালানি মন্ত্রী
  • ভোররাতে ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

    ভোররাতে ভূমিকম্পে কেঁপে উঠল দেশ
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিটে ৪ দশমিক ১ মাত্রার এই ভূকম্পন আঘাত হানে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।


    আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা জেলার কলারোয়া এলাকায়। ভূমিকম্পটির কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৫০ কিলোমিটার গভীরে অবস্থিত ছিল।


    ভূমিকম্পের সময় সাতক্ষীরা ছাড়াও আশপাশের কয়েকটি এলাকায় হালকা কম্পন অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের গভীরতা বেশি হওয়ায় এর প্রভাব তুলনামূলকভাবে কম ছিল।


    বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর নিয়মিতভাবে ভূমিকম্প পর্যবেক্ষণ করছে এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় সতর্কতা জারি করা হবে বলে জানানো হয়েছে।
    এর আগে গত রোববার ১ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৪টার দিকে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছিল।

    এছাড়াও গত বছর নভেম্বরের শেষদিকে দেশে কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হয়েছিল। যেগুলোর উৎপত্তিস্থল ছিল নরসিংদী ও ঢাকা।

    এরমধ্যে গত ২২ নভেম্বর সন্ধ্যায় ১ সেকেন্ডে ব্যবধানে দেশে ২ বার ভূকম্পন অনুভূত হয়। ওইদিন প্রথম ভূ-কম্পনটি অনুভূত হয় সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে। মাত্রা ছিল ৩ দশমিক ৭। এরপর ফের সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে দ্বিতীয় ভূ-কম্পনটি অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ৩। প্রথম ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার বাড্ডা, আর দ্বিতীয়টির উৎপত্তিস্থল নরসিংদী ছিল বলে সে সময় জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন