বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বৃষ্টির দাপটে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি মুক্তিযুদ্ধে শহীদদের নির্ভুল তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার সময়মতো খেলা শুরু নিয়ে অনিশ্চয়তা দেশজুড়ে মৌলিক সুবিধা বিস্তারের পরিকল্পনা সরকারের হজে গিয়ে আরও এক মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ৩৮,২০৭ যাত্রী পদত্যাগের পরও ৬ মাস ভিভিআইপি থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা স্বর্ণার ফিফটির পরও জয় হাতছাড়া বাংলাদেশের ভারতীয় ভিসা জটিলতা কমবে শিগগিরই: সংসদে পররাষ্ট্রমন্ত্রী পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের দ্বার খুলল, রূপপুরে ফুয়েল লোডিং শুরু হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এনসিপি নেতা সারজিস আলম
  • এলাকার উন্নয়ন চাইলে ধানের শীষে ভোট দিতে হবে: তারেক রহমান

    এলাকার উন্নয়ন চাইলে ধানের শীষে ভোট দিতে হবে: তারেক রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    উত্তরবঙ্গের মাটি ও মানুষের টানে দীর্ঘ সফর শেষে রাজধানী ফিরছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তবে ফেরার পথে বগুড়ার শাজাহানপুরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, "আমি তো ঘরের সন্তান, আবার আসবো।

    শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ১টার দিকে শাজাহানপুর উপজেলার মাঝিঁড়া বন্দরে তার গাড়িবহর থামিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি। এ সময় বগুড়া-৭ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোর্শেদ মিলটনের পক্ষে ভোট চেয়ে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তারেক রহমান।

    তিনি বলেন, এলাকার উন্নয়ন চাইলে ধানের শীষে ভোট দিতে হবে। আপনাদের সব ন্যায্য দাবি পূরণ করা হবে।

    দলীয় সূত্র জানায়, প্রায় ১০ হাজার নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে এই পথসভা অনুষ্ঠিত হয়। তারেক রহমান গাড়িতে বসেই বক্তব্য দেন। সভায় উপস্থিত ছিলেন বগুড়া-৭ আসনের প্রার্থী মোর্শেদ মিলটন, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

    এর আগে শনিবার সকালে বগুড়ার একটি হোটেলে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তারেক রহমান। সভায় আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার নির্দেশনা দেন তিনি।

    বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় জেলা, সদর উপজেলা ও শহর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। 

    সভায় তারেক রহমান বলেন, এবারের নির্বাচন সহজ হবে না। ভোটারদের কাছে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। 

    তিনি জানান, দলের প্রধান হিসেবে আগের মতো দীর্ঘ সময় বগুড়ায় অবস্থান করা তার পক্ষে সম্ভব নয়। তাই স্থানীয় নেতাকর্মীদেরই নেতৃত্ব দিয়ে মাঠে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

    বগুড়ার মানুষের সঙ্গে নিজের আবেগঘন সম্পর্কের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি সরকারে থাকাকালে বগুড়ার উন্নয়নে উল্লেখযোগ্য কাজ করা হয়েছে। বিরোধী দলে থাকলেও শীতবস্ত্র বিতরণ ও দুর্যোগকালে সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। ভবিষ্যতে সরকার গঠন করতে পারলে বগুড়ার উন্নয়নের দায়িত্ব নিজ কাঁধে নেওয়ার অঙ্গীকার করেন তিনি।

    সভা শেষে দুপুরের পর সিরাজগঞ্জের উদ্দেশে বগুড়া ত্যাগ করেন তারেক রহমান। যাওয়ার পথে শাজাহানপুর ও শেরপুরের ধুনট মোড়ে সংক্ষিপ্ত পথসভায় অংশ নেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন