বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি পাকিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিতে ভারতের প্রকাশ্য অসন্তোষ কালকিনির বিভিন্ন দপ্তরে সাংবাদিক ইউনিয়নের কমিটির তালিকা ও গঠনতন্ত্র প্রদান সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি ডেঙ্গু শনাক্তে বাংলাদেশকে ৫ লাখ পরীক্ষার কিট দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে শেনজেন ভিসার সিদ্ধান্ত নেবে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি
  • ভেনেজুয়েলা থেকে তেল কিনতে ভারতকে প্রস্তাব ট্রাম্পের

    ভেনেজুয়েলা থেকে তেল কিনতে ভারতকে প্রস্তাব ট্রাম্পের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাশিয়া থেকে খনিজ তেল আমদানির কারণে ভারতের ওপর আরোপিত উচ্চ শুল্ক কমাতে নতুন প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে রাশিয়ার বদলে ভেনেজুয়েলা থেকে তেল কেনার আহ্বান জানিয়েছেন।

    সংবাদসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, নয়াদিল্লি এই প্রস্তাবে রাজি হলে ভারতীয় পণ্যের ওপর থেকে মার্কিন শুল্ক কমতে পারে এবং দীর্ঘ প্রতীক্ষিত ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তিও চূড়ান্ত হতে পারে।

    ২০২৫ সালে ভেনেজুয়েলা ও রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে দুই দফায় ২৫ শতাংশ করে মোট ৫০ শতাংশ শুল্ক ভারতের ওপর আরোপ করে আমেরিকা। এই চড়া শুল্কের প্রভাবে দুই দেশের বাণিজ্যিক লেনদেন দীর্ঘ দিন ধরে তলানিতে ঠেকেছে। মূলত রাশিয়ার তেলের ওপর ভারতের নির্ভরতা কমিয়ে মস্কোর রাজস্ব আয়ে ধাক্কা দেওয়াই ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য, যাতে ইউক্রেন যুদ্ধে পুতিন অর্থায়ন করতে না পারেন।

    যে ভেনেজুয়েলার তেল কেনার কারণে এক সময় শুল্ক আরোপ করা হয়েছিল, এখন সেই দেশ থেকেই তেল কেনার প্রস্তাব দিচ্ছে ওয়াশিংটন। এর নেপথ্যে রয়েছে ভূ-রাজনৈতিক পটপরিবর্তন। গত ৩ জানুয়ারি মার্কিন বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহণ করার পর দেশটির বিশাল তৈলভান্ডার এখন আমেরিকার পরোক্ষ নিয়ন্ত্রণে। ফলে আমেরিকা এখন চাইছে ভারত রাশিয়ার বদলে তাদের নিয়ন্ত্রিত ভেনেজুয়েলা থেকে তেল সংগ্রহ করুক।

    রয়টার্সের তথ্যমতে, আমেরিকার সঙ্গে বাণিজ্যিক সমঝোতার পথ প্রশস্ত করতে ভারত ইতোমধ্যে রাশিয়া থেকে তেল আমদানি কমাতে শুরু করেছে। জানুয়ারি মাসে প্রতিদিন ১২ লক্ষ ব্যারেল রুশ তেল কিনলেও ফেব্রুয়ারি মাসে তা ১০ লক্ষ্যে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে। এমনকি আগামীতে এই আমদানির পরিমাণ প্রতিদিন ৫ থেকে ৬ লক্ষ ব্যারেলে নামিয়ে আনা হতে পারে বলে দাবি করা হচ্ছে।

    যদিও এই কৌশলগত পরিবর্তন বা বাণিজ্যচুক্তি নিয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন