বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি পাকিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিতে ভারতের প্রকাশ্য অসন্তোষ কালকিনির বিভিন্ন দপ্তরে সাংবাদিক ইউনিয়নের কমিটির তালিকা ও গঠনতন্ত্র প্রদান সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি ডেঙ্গু শনাক্তে বাংলাদেশকে ৫ লাখ পরীক্ষার কিট দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে শেনজেন ভিসার সিদ্ধান্ত নেবে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি
  • ইরানের সেনাবাহিনীতে ১,০০০ নতুন ড্রোন, কঠোর হুঁশিয়ারি

    ইরানের সেনাবাহিনীতে ১,০০০ নতুন ড্রোন, কঠোর হুঁশিয়ারি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানের সেনাবাহিনীতে এক হাজার নতুন ড্রোন যোগ করা হয়েছে। দেশটির সেনাপ্রধান সতর্ক করে বলেছেন, যে কোনো হামলার জবাবে তারা কঠোর ও ধ্বংসাত্মক প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। এই তথ্য রাষ্ট্রীয় টেলিভিশনে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জানানো হয়।

    প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র যখন মধ্যপ্রাচ্যের জলসীমায় একটি নৌবহর মোতায়েন করেছে, সেই প্রেক্ষাপটেই ইরান এই পদক্ষেপ নিলো।

    ইরানের সেনাবাহিনীর প্রধান আমির হাতামি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন,
    আমরা যে ধরনের হুমকির মুখে আছি, তার আলোকে দ্রুত যুদ্ধক্ষমতা বজায় রাখা এবং যেকোনো আগ্রাসনের জবাবে কঠোর প্রতিক্রিয়া জানানো আমাদের সেনাবাহিনীর প্রধান লক্ষ্য।

    তিনি আরও বলেন, কৌশলগত সক্ষমতা ধরে রাখা ও শক্তিশালী করা সব সময়ই ইরান সেনাবাহিনীর কর্মসূচির অংশ।

    এর আগে যে কোনো আগ্রাসনের জবাবে ইরান বন্দুকের ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। স্থানীয় সময় বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে এই হুঁশিয়ারি দেন তিনি।

    পোস্টে আরাঘচি লেখেন, প্রিয় ভূমি, আকাশ ও সমুদ্রের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাবে তাৎক্ষণিক ও শক্তিশালী প্রতিক্রিয়া জানাতে আমাদের সাহসী সশস্ত্র বাহিনী ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত। যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন চালায়, তাহলে ইরানের সশস্ত্র বাহিনী তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দেবে।

    তিনি আরও লেখেন, গত বছরের জুনে ইসরায়েলের কয়েক দিনব্যাপী সামরিক হামলা ও একই সময়ে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার মধ্য দিয়ে তেহরান গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছে। ১২ দিনের যুদ্ধ থেকে পাওয়া মূল্যবান অভিজ্ঞতা আমাদের আরও শক্তিশালী, দ্রুত ও গভীরভাবে প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা দিয়েছে।

    আরাঘচির এই বক্তব্য আসে এমন এক সময়, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিয়েছেন। সাম্প্রতিক সময়ে সরকারবিরোধী বিক্ষোভ দমনে ইরানের কঠোর অবস্থানের কারণে ওয়াশিংটনের চাপ বাড়ছে তেহরানের ওপর।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন