সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • গায়ের জোরে কিছু করা যাবে না: জামায়াত আমির

    গায়ের জোরে কিছু করা যাবে না: জামায়াত আমির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, প্রয়োজনে দেশের জন্য জীবন দেবেন, তবু জনগণের অধিকার হরণ হতে দেবেন না।

    বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে পেট্রো বাংলার সামনে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি।

    জামায়াত আমির বলেন, ‘চাঁদার কারণে কৃষক থেকে ভোক্তা পর্যায়ে মূল্য বাড়ে চারগুণ। আর কৃষক ন্যায্যমূল্য পায় না, সব পক্ষই ক্ষতিগ্রস্ত হয়। ১৩ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে। চাঁদাবাজি করবো না কাউকে করতেও দিবো না।’
     
    দুর্নীতিতে চ্যাম্পিয়নের সময় জামায়াতের দুই মন্ত্রী কেন পদত্যাগ করেনি, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের এমন মন্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, ‘অনন্ত তিনটা মন্ত্রণালয় দুর্নীতি থেকে বেঁচে যাক, সেই কারণে মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেনি জামায়াত নেতারা।’
      
    ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ১৩ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে বলেও মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।
     
    শেরপুরে বিএনপির হামলায় জামায়াত নেতা নিহতের ঘটনায় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘এখন ভরা মাঘ মাস, এখনই মাথা এত গরম হলে চৈত্র মাসে কী হবে? গায়ের জোরে কিছু করা যাবে না।’
     
    কারওয়ান বাজারের সমাবেশের পর বিকেলে মিরপুরে এবং বনানী মাঠে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন জামায়াতের আমির।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন