সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • হাসিনার আমলে কাজ হয়নি, পালানোর পর উন্নয়ন শুরু: মির্জা ফখরুল

    হাসিনার আমলে কাজ হয়নি, পালানোর পর উন্নয়ন শুরু: মির্জা ফখরুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘হাসিনার আমলে আমরা কাজ করতে পারিনি, পালানোর পর আমরা উন্নয়নের কাজ শুরু করেছি। আগে ১০০ টাকা আয় হতো এখন ২০০ টাকা আয় করাকে উন্নয়ন বলে। কর্মসংস্থান হলে মানুষের উন্নয়ন হবে। যদি কৃষির উন্নতি হয় তাহলে আমাদের উন্নতি হবে।’

    আজ বৃহস্পতিবার নিজের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনের চন্ডিপুর উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগে এসব মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

    আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করবে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘আগামী ভোটে সঠিক সিদ্ধান্ত না নিলে আমরা ভুল করব। বিএনপি আগামীতে সরকার গঠন করবে।

    তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তারেক জিয়াকে দেশে আসতে দেননি ১৮ বছর। যেদিন প্রথম আসলেন সেদিন লোকে লোকারণ্য হয়ে গেল।’

    বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্লান সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘প্রথম দিন স্টেজে উঠে তারেক রহমান বললেন আমার একটা পরিকল্পনা আছে।

    তার পরিকল্পনা হলো উন্নয়নের পরিকল্পনা। আমাদের মায়েদের উন্নতি করতে চায়। সেটা হলো ফ্যামিলি কার্ড, এই কার্ডের মাধ্যমে ন্যাযমূল্যে শিক্ষা, স্বাস্থ্য সুবিধা পাবেন। কৃষি কার্ডের মাধ্যমে সার-বিষ পাওয়া যাবে। তিনি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন।

    জামায়াতের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ‘১৯৭১ সালে পাকবাহিনী অনেক অত্যাচার করেছে। বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। পাক সেনাদের কারা সহযোগিতা করেছিল এটাও আমরা জানি। আগে ৭১ সালের জন্য মাফ চান তারপর ভোট চান।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন