সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • বাংলাদেশের রাজনীতিতে কারও পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

    বাংলাদেশের রাজনীতিতে কারও পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র আগ্রহী এবং সে লক্ষ্যেই অপেক্ষা করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন।

    বার্তায় ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, জনগণের মতামত ও রাজনৈতিক বহুত্ববাদকে গুরুত্ব দেয়। সে কারণেই বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রেখে একসঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে।

    তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে চায় এবং এই সহযোগিতা গণতন্ত্র, সুশাসন, অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে অব্যাহত থাকবে।

    কূটনৈতিক মহলে এই বক্তব্যকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের এই অবস্থান সব পক্ষের সঙ্গে সংলাপ ও সহযোগিতার বার্তা দিচ্ছে, যা ভবিষ্যৎ রাজনৈতিক পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

    উল্লেখ্য, সম্প্রতি দায়িত্ব গ্রহণের পর থেকেই ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে নিয়মিত বক্তব্য দিয়ে আসছেন।

    যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিখেন, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের দৃষ্টিভঙ্গি জেনেছি। শান্তি ও সমৃদ্ধি অর্জনের জন্য যুক্তরাষ্ট্র সব বাংলাদেশি রাজনৈতিক দলের সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

    এদিকে সকাল ৮টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াতের কার্যালয়ে ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের পলিটিক্যাল ও ইকোনমিক কনসোলার মি. এরিক গিলম্যান, পাবলিক অফিসার মিস. মনিকা এল সাই, পলিটিক্যাল অফিসার মি. জেমস স্টুয়ার্ট ও পলিটিক্যাল স্পেশালিষ্ট ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।

    বৈঠকে তারা বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প-বাণিজ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার ও রোহিঙ্গা ইস্যুসহ ইত্যাদি বিষয় নিয়ে মতবিনিময় করেন।

    যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে ভবিষ্যতে উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

    জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন ও জামায়াতের আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন