সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • প্রথম পডকাস্টেই ভবিষ্যৎ বাংলাদেশের পরিকল্পনা তুলে ধরবেন তারেক রহমান

    প্রথম পডকাস্টেই ভবিষ্যৎ বাংলাদেশের পরিকল্পনা তুলে ধরবেন তারেক রহমান
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রথমবারের মতো পডকাস্টে অংশ নিতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই বিশেষ পডকাস্টে তিনি দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, ভবিষ্যৎ পরিকল্পনা, জনগণের প্রতি অঙ্গীকার, ব্যক্তিগত স্বপ্ন এবং বাংলাদেশের জন্য তার রূপকল্প তুলে ধরবেন।

    বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় পডকাস্টটি প্রচারিত হবে বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলসহ সব সামাজিক যোগাযোগমাধ্যমে।

    দলীয় সূত্র জানায়, আধুনিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে সরাসরি জনগণের সঙ্গে যুক্ত হওয়ার লক্ষ্যেই এই পডকাস্টে অংশ নিচ্ছেন তারেক রহমান। এখানে তিনি গণতন্ত্র, অর্থনীতি, যুবসমাজ, শিক্ষা, কর্মসংস্থান এবং রাষ্ট্র পরিচালনার ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি নিয়ে খোলামেলা আলোচনা করবেন বলে জানা গেছে।

    বিএনপির নেতারা বলছেন, এটি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন ধারা সৃষ্টি করতে পারে। কারণ এর মাধ্যমে তরুণ প্রজন্ম ও প্রবাসী বাংলাদেশিরাও সরাসরি তারেক রহমানের বক্তব্য শুনতে ও বুঝতে পারবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পডকাস্টে অংশগ্রহণ তারেক রহমানের রাজনৈতিক যোগাযোগ কৌশলে একটি যুগান্তকারী পদক্ষেপ।

    এই পডকাস্ট কবে ও কোন প্ল্যাটফর্মে প্রকাশিত হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে বলে দলটির পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে। ইতোমধ্যে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।


    ঐতিহ্যের পথ ছেড়ে আধুনিকতার সেতুবন্ধনে নতুন যুগের ভাষায় কথা বলতে প্রস্তুত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজনীতির প্রথাগত মঞ্চ ছাড়িয়ে তিনি আসবেন তরুণ প্রজন্মের হৃদয়ের ভাষা, পডকাস্টের জগতে।

    পডকাস্টের এই অভিনব মাধ্যমে, সরাসরি জনগণের হৃদয়ে পৌঁছে দেবেন তার অঙ্গীকার, তার স্বপ্ন, তার রূপকল্প। যেখানে থাকবে না কোনো উপস্থাপক, তিনি নিজেই তুলে ধরবেন তার সুদূরপ্রসারী পরিকল্পনার কথা।

    ‘সবার আগে বাংলাদেশ’ এই প্রত্যয়ে বলীয়ান হয়ে তিনি উন্মোচন করবেন আগামীর স্বপ্নীল বাংলাদেশের এক নতুন রোডম্যাপ। দেশের শিক্ষা, কৃষি ও অর্থনীতির পুনর্জাগরণে তার সুদূরপ্রসারী পরিকল্পনা জানাতে ডিজিটাল মাধ্যমে আসছেন এই দূরদর্শী নেতা।


    পডকাস্টের এই অভিনব মাধ্যমে, সরাসরি জনগণের হৃদয়ে পৌঁছে দিতে চান তার অঙ্গীকার, স্বপ্ন ও রূপকল্প। প্রযুক্তি ও মানবিকতার এই মেলবন্ধনে উন্মোচিত হবে সম্ভাবনার এক উজ্জ্বল দিগন্ত যেখানে আগামীর বাংলাদেশ হবে সমৃদ্ধ, শক্তিশালী ও আত্মমর্যাদাশীল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন