শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: নিহত বেড়ে ৫ ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি
  • ইউক্রেনে রুশ আক্রমণ তীব্র, নতুন ভূমি দখলের দাবি

    ইউক্রেনে রুশ আক্রমণ তীব্র, নতুন ভূমি দখলের দাবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার তীব্র হামলা অব্যাহত রয়েছে। চলতি মাসে রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান ইউক্রেনের ৫০০ বর্গকিলোমিটার ভূমি দখলের দাবি করেছেন। অন্যদিকে, গণমাধ্যমে প্রকাশিত তথ্যমতে, যুক্তরাষ্ট্র কিয়েভের নিরাপত্তা নিশ্চিত করার শর্তে দনবাস থেকে ইউক্রেনীয় সেনাবাহিনী পুরোপুরি সরে আসার দাবি জানিয়েছে। তবে হোয়াইট হাউস এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

    ইউক্রেন যুদ্ধবন্ধে একের পর এক বৈঠকের আয়োজন করা হচ্ছে। অংশ নিচ্ছে রুশ প্রতিনিধি দলও। কিন্তু এত আলোচনার পরও আক্রমণাত্মক আচরণ থেকে সরে আসছেনা রাশিয়া। 

    স্থানীয় সময় মঙ্গলবার (২৭ জানুয়ারি) ইউক্রেনের দক্ষিণের বন্দরনগরী ওডেসায় রাতভর রুশ ড্রোন হামলায় বেশ কয়েকজন হতাহত হন। স্থানীয় কর্তৃপক্ষের মতে, আহতদের মধ্যে শিশু ও অন্তঃসত্ত্বা নারীও আছেন। এ হামলায় আবাসিক ভবন, একটি গির্জা, কিন্ডারগার্টেন ও একটি উচ্চবিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া, একটি জ্বালানি স্থাপনাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
     
    এর আগে, খারকিভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় শহর ও আশপাশের অঞ্চলের প্রায় ৮০ শতাংশ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। স্থানীয় মেয়র জানিয়েছেন, নির্দিষ্ট একটি স্থাপনা লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। ১৬টি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। বেশ কয়েকজন হতাহত হয়েছেন। বারবার বিমান হামলার আশঙ্কায় ব্যাহত হচ্ছে মেরামত কাজও। 

    জানুয়ারিতে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির দাবি করেছে রাশিয়া। দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ জানিয়েছেন, চলতি মাসেই ১৭টি বসতি দখল করে ৫০০ বর্গকিলোমিটারের বেশি এলাকা নিয়ন্ত্রণে নেয়া হয়েছে।

    ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদন অনুয়ায়ী, ভবিষ্যতে মার্কিন নিরাপত্তা নিশ্চয়তার শর্ত হিসেবে ইউক্রেনকে দনবাসের যে অংশ এখনো কিয়েভের নিয়ন্ত্রণে রয়েছে সেখান থেকে ইউক্রেনীয় সেনা পুরোপুরি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের আলোচকরা।

    প্রতিবেদনে আটজন অবগত সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়, নিরাপত্তা গ্যারান্টি পেতে হলে ইউক্রেনকে শান্তি চুক্তিতে সম্মত হতে হবে, যার মধ্যে দোনেৎস্ক ও লুহানস্ক থেকে সেনা প্রত্যাহারের শর্তও যোগ হতে পারে। হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি আনা কেলি প্রতিবেদনটি ‘ভুল’ বলে উড়িয়ে দিয়ে বলেন, শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের একমাত্র ভূমিকা দুই পক্ষকে আলোচনায় বসানো।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন