রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • নীরবে শরীর ক্ষয় করছে সারকোপেনিয়া, লক্ষণ চিনে নিন এখনই

    নীরবে শরীর ক্ষয় করছে সারকোপেনিয়া, লক্ষণ চিনে নিন এখনই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের পেশি কমতে থাকে, শক্তি হ্রাস পায় এবং হালকা শারীরিক কাজও কষ্টদায়ক হয়ে ওঠে। অনেক সময় এই প্রাকৃতিক পরিবর্তনই রূপ নেয় এক বিশেষ রোগে, যার নাম সারকোপেনিয়া। চিকিৎসকরা বলছেন, সমস্যার প্রাথমিক লক্ষণ চিনে আগেভাগে ব্যবস্থা নিলে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডা. সৌরভ শেঠি জানান, ৩০ বছর বয়সের পর প্রতি বছর পেশির প্রায় ১ শতাংশ ক্ষয় শুরু হয়, যা প্রাথমিকভাবে টের পাওয়া যায় না।

    সারকোপেনিয়া ভয়াবহ কেন

    পেশি শুধু শরীর নড়াচড়ার জন্যই নয়, সামগ্রিক স্বাস্থ্যের জন্যও অত্যন্ত জরুরি। পেশি কমে গেলে শরীরে দেখা দিতে পারে নানা সমস্যা—

    বিপাকক্রিয়া ধীর হয়ে যায়
    শরীরে অতিরিক্ত চর্বি জমতে শুরু করে
    ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে
    ফ্যাটি লিভারের ঝুঁকি বৃদ্ধি পায়
    হাড় দুর্বল হয়, ভঙ্গি খারাপ হতে থাকে
    ডা. শেঠির ভাষায়, পেশি হলো শরীরের সবচেয়ে বড় ‘গ্লুকোজ স্পঞ্জ’। এটি রক্ত থেকে চিনি শোষণ করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে পেশি ক্ষয়ের গতি আরও বেড়ে যায়। ইস্ট্রোজেন হরমোন কমতে শুরু করায় পেশি দ্রুত ভাঙতে থাকে। তাই অনেক নারী ওজন একই থাকলেও নিজেকে দুর্বল মনে করেন।

    সারকোপেনিয়ার প্রাথমিক লক্ষণ

    শুরুতে এই সমস্যার লক্ষণ খুব সূক্ষ্ম হয়, তাই অনেকেই গুরুত্ব দেন না। লক্ষণগুলোর মধ্যে রয়েছে—

    অকারণ ক্লান্তি
    আগের তুলনায় শক্তি কমে যাওয়া
    হাঁটার গতি ধীর হয়ে যাওয়া
    সিঁড়ি ভাঙতে বা চেয়ার থেকে উঠতে কষ্ট হওয়া
    শরীরের ভারসাম্য কমে যাওয়া
    বারবার পড়ে যাওয়ার প্রবণতা
    সময়মতো খেয়াল না করলে সমস্যা ধীরে ধীরে গুরুতর আকার নিতে পারে।

    সমাধান: পেশি শক্ত রাখতে কিছু পরামর্শ দিয়েছেন ডা. সৌরভ শেঠি। তার পরামর্শ অনুযায়ী—

    রেজিস্ট্যান্স ট্রেনিং: ওজন বা ব্যায়াম সরঞ্জাম ব্যবহার করে ব্যায়াম করলে পেশির শক্তি বাড়ে। গবেষণায় দেখা গেছে, ৬০ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রেও এই ব্যায়াম কার্যকর।

    পর্যাপ্ত প্রোটিন: প্রতিদিন খাবারে পর্যাপ্ত প্রোটিন রাখা জরুরি। চিকিৎসকের মতে, দৈনিক খাদ্যতালিকায় শরীরের ওজন অনুযায়ী প্রায় ১.২ থেকে ১.৬ গ্রাম প্রোটিন যোগ করা উচিত।

    নিয়মিত হাঁটা ও শরীরচর্চা: দ্রুত হাঁটা বা হালকা ব্যায়াম পেশি ক্ষয় ধীর করে।

    ভালো ঘুম ও ভিটামিন ডি: পর্যাপ্ত ঘুম এবং শরীরে ভিটামিন ডির সঠিক মাত্রা পেশি পুনরুদ্ধারে সাহায্য করে।

    ডা. শেঠি বলেন, বয়স হওয়ার অপেক্ষা করবেন না পেশি গড়ার জন্য। বরং তরুণ থাকতে পেশি গড়ে তুলুন, যাতে বয়স হলেও শরীর থাকে শক্ত, সক্রিয় ও সুস্থ । সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম আর সচেতনতাই পারে সারকোপেনিয়ার ঝুঁকি অনেকটাই কমিয়ে দিতে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন