বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি পাকিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিতে ভারতের প্রকাশ্য অসন্তোষ কালকিনির বিভিন্ন দপ্তরে সাংবাদিক ইউনিয়নের কমিটির তালিকা ও গঠনতন্ত্র প্রদান সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি ডেঙ্গু শনাক্তে বাংলাদেশকে ৫ লাখ পরীক্ষার কিট দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে শেনজেন ভিসার সিদ্ধান্ত নেবে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি
  • মিত্র হয়েও ছাড় পেল না দক্ষিণ কোরিয়া, শুল্ক বাড়ালেন ট্রাম্প

    মিত্র হয়েও ছাড় পেল না দক্ষিণ কোরিয়া, শুল্ক বাড়ালেন ট্রাম্প
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেদের অন্যতম এশীয় মিত্র দক্ষিণ কোরিয়ার ওপর আরোপিত রপ্তানি শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করেছেন । সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

    যানবাহন বা অটো, কাঠ, ওষুধসহ দক্ষিণ কোরিয়া থেকে আসা বিভিন্ন পণ্যের ওপর অবিলম্বে এই বর্ধিত শুল্ক কার্যকর করা হবে বলে ট্রুথ সোশ্যাল পোস্টে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কী কারণে শুল্ক বাড়ানো হয়েছে, তাও ব্যাখ্যা করেছেন তিনি।

    ব্যাখ্যায় তিনি বলেছেন, “দক্ষিণ কোরিয়ার সরকারের সঙ্গে আমাদের একটি ঐতিহাসিক বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু দেশটির আইনসভা সেই চুক্তি কার্যকর হতে দেয়নি। এ কারণেই আমি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। দক্ষিণ কোরিয়া থেকে আসা সব পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে।”

    তবে এখানে লক্ষ্যনীয় হলো, ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে দক্ষিণ কোরিয়ার অন্যান্য পণ্যের ওপর শুল্ক বাড়লেও গাড়ির ওপর শুল্ক কমছে। কারণ এর আগ পর্যন্ত দক্ষিণ কোরিয়ার গাড়ির ওপর ২৭ শতাংশ শুল্ক ছিল।

    এ ব্যাপারে দক্ষিণ কোরিয়ার সরকার থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন