বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি পাকিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিতে ভারতের প্রকাশ্য অসন্তোষ কালকিনির বিভিন্ন দপ্তরে সাংবাদিক ইউনিয়নের কমিটির তালিকা ও গঠনতন্ত্র প্রদান সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি ডেঙ্গু শনাক্তে বাংলাদেশকে ৫ লাখ পরীক্ষার কিট দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে শেনজেন ভিসার সিদ্ধান্ত নেবে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি
  • ইসরায়েল জানিয়েছে, গাজা থেকে জিম্মি মরদেহ উদ্ধার সম্পন্ন

    ইসরায়েল জানিয়েছে, গাজা থেকে জিম্মি মরদেহ উদ্ধার সম্পন্ন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফিলিস্তিনের গাজায় জিম্মি থাকা শেষ পুলিশ কর্মকর্তার মরদেহ ফেরত পেয়েছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনী সোমবার এ তথ্য নিশ্চিত করেছে, জানিয়েছে এএফপি।

    ফিলিস্তিনের গাজায় সবশেষ জিম্মি থাকা পুলিশ কর্মকর্তার মরদেহ ফেরত পেয়েছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনী সোমবার এ তথ্য জানিয়েছে।

    এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ কর্মকর্তা রান গিভিলির মরদেহ ফিরিয়ে নিয়েছে ইসরায়েল। এর মাধ্যমে এক বেদনাদায়ক অধ্যায়ের অবসান ঘটল। 

    ২০২৩ সালের গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায়। হামাস সেদিন ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। ওইদিনই গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল।

    পরবর্তীতে যুদ্ধ চলাকালে যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তির ধারাবাহিকতা, পাশাপাশি সামরিক উদ্ধার অভিযানের মাধ্যমে তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া দীর্ঘায়িত হয়ে পড়ে। এক পর্যায়ে জিম্মিদের ফেরত দেওয়া শুরু হয়। ফেরানো শুরু হয় মরদেহও।

    এএফপি বলছে, সবশেষ এই জিম্মির মরদেহ উদ্ধারের ফলে গাজা ও মিশরের মধ্যকার প্রবেশদ্বার ‘রাফা ক্রসিং’ সীমিত পরিসরে পুনরায় খুলে দেওয়ার পথ সুগম হল বলে মনে করা হচ্ছে।

    এরআগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছিলেন, সব জিম্মিকে উদ্ধার করা হলে ইসরায়েলি তল্লাশির শর্তে রাফা প্রবেশদ্বার পুনরায় চালু করা হবে।

    জিভিলির কফিনটি সাইরেন বাজিয়ে ও ঝলমলে আলোসহ গাড়ির একটি বহরের মাধ্যমে বহন করা হয়। রাস্তার পাশে ইসরায়েলি বেসামরিক নাগরিকরা পতাকা নেড়ে তাকে শেষ বিদায় জানান।

    গাজার কাছে একটি সামরিক ঘাঁটিতে আয়োজিত এক অনুষ্ঠানে নিহত পুলিশ কর্মকর্তার বাবা ইৎজিক গিভিলি তাঁর ছেলের কফিনের পাশে ছিলেন। নেতানিয়াহু গিভিলিকে ‘ইসরাইলের একজন নায়ক’ হিসেবে প্রশংসা করেন।

    হামাস জানিয়েছে, তারা গিভিলির মরদেহের অবস্থান সম্পর্কে তথ্য সরবরাহ করেছে। সংগঠনের মুখপাত্র হাজেম কাসেম সোমবার বলেন, তার মরদেহ উদ্ধার হওয়া ‘যুদ্ধবিরতি চুক্তির সব শর্তের প্রতি হামাসের অঙ্গীকারেরই প্রমাণ।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন