বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বৃষ্টির দাপটে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি মুক্তিযুদ্ধে শহীদদের নির্ভুল তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার সময়মতো খেলা শুরু নিয়ে অনিশ্চয়তা দেশজুড়ে মৌলিক সুবিধা বিস্তারের পরিকল্পনা সরকারের হজে গিয়ে আরও এক মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ৩৮,২০৭ যাত্রী পদত্যাগের পরও ৬ মাস ভিভিআইপি থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা স্বর্ণার ফিফটির পরও জয় হাতছাড়া বাংলাদেশের ভারতীয় ভিসা জটিলতা কমবে শিগগিরই: সংসদে পররাষ্ট্রমন্ত্রী পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের দ্বার খুলল, রূপপুরে ফুয়েল লোডিং শুরু হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এনসিপি নেতা সারজিস আলম
  • জনগণ বিভ্রান্ত না হয়ে ধানের শীষকে বিজয়ী করবে: মির্জা আব্বাস

    জনগণ বিভ্রান্ত না হয়ে ধানের শীষকে বিজয়ী করবে: মির্জা আব্বাস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, একটি গোষ্ঠী আগামী ১২ ই ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। তারা বার বার বিভিন্ন বট, ফেক আইডি’র মাধ্যমে আমার বিরুদ্ধে অপ্রচার চালাচ্ছে। বিভিন্ন মিথ্যা ও বানোয়াট কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। তারা গীবত করছে। কিন্তু ঢাকা-৮ আসনের জনগণ অত্যন্ত সচেতন। আমি মনে করি জনগণ ব্যালটের মাধ্যমে ধানের শীষকে বিজয়ী করে সকল অপপ্রচারের জবাব দিবে।

    বিআইডব্লিউটিসি এমপ্লয়ীজ ইউনিয়ন (রেজিঃ ১০৭৪) আয়োজনে সোমবার (২৬ জানুয়ারি) ফেয়ারলী হাউজ, বাংলামটরে অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণসভা ও নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    বিআইডব্লিউটিসি এমপ্লয়ীজ ইউনিয়ন এর সভাপতি নিয়াজ আহম্মেদের সভাপতিত্বে জেনারেল সেক্রেটারী মোঃ আলাউদ্দীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় তিনি বলেন, বেগম খালেদা জিয়া চিরদিন দেশের মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরে শূন্য জায়গা পূরন করেছিলেন দেশনেত্রী। তিনি আমাদের চোখের সামনে না থাকলেও তাঁর সুযোগ্য সন্তান আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান তাঁর আদর্শ অনুসরণ করে আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

    তিনি বলেন, ঢাকা-৮ আসনের মাটির সঙ্গে আমার সম্পর্ক আমি এ মাটিতে জন্মেছি এই মাটিতেই বেড়ে উঠেছি। উড়ে এসে জুড়ে বসি নাই। বিগত দিনে এই অঞ্চেলের মানুষের জন্যে যত কাজ আমি করেছি তার কৃতজ্ঞতা সরূপ হলেও ১২ তারিখে ঢাকা-৮ এর জনগন ধানের শীষকে বেছে নিবে। আমি সারা জীবন মানুষের কল্যানের জন্য কাজ করেছি। যারা আমাকে বিনা কারণে গালাগালি করছে তাদের প্রতিদান তারা আল্লাহর কাছ থেকে পাবে। তিনি ঐতিহ্যবাহী শ্রমিক সংগঠন বিআইডব্লিউটিসি এমপ্লয়ীজ ইউনিয়নের নেতৃবৃন্দকে আগামী ১২ ই ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনে সততার সহিত জোরালোভাবে কাজ করার নির্দেশনা দেন। 

    অনুষ্ঠানে জাতীয়তাবাদী শ্রমিকদলের অর্থ সম্পাদক জনাব রফিকুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকদলের সদস্য সচিব জনাব বদরুল আলম সবুজ, মহানগর উত্তর শ্রমিকদলের সাবেক সভাপতি খন্দকার জুলফিকার মতিন, আবদুল্লাহ আল মামুন, সভাপতি, ২১ নং ওয়ার্ড বিএনপি ও বিআইডব্লিউটিসি এমপ্লয়ীজ ইউনিয়নের কেন্দ্রীয় ও বিভিন্ন অঞ্চলিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন