সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট পাঠাতে প্রবাসীদের ইসির আহ্বান

    ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট পাঠাতে প্রবাসীদের ইসির আহ্বান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদান সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর জন্য নির্বাচন কমিশন (ইসি) প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছে।

    বুধবার (২১ জানুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিকের দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবাসী ভোটারদের প্রদত্ত ভোট যেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে যথাসময়ে পৌঁছাতে পারে, তা নিশ্চিত করতেই এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

    নির্বাচন কমিশন বলছে, আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট পোস্ট করা না হলে নির্ধারিত সময়ের মধ্যে তা পৌঁছানোর ক্ষেত্রে ঝুঁকি তৈরি হতে পারে। এজন্য প্রবাসী ভোটারদের সুবিধার্থে এবং ভোট গণনা প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে আগামী রোববারের (২৫ জানুয়ারি) মধ্যে ভোটদান কার্যক্রম সম্পন্ন করে ব্যালট পেপারটি ডাকযোগে পাঠানোর অনুরোধ জানিয়েছে কমিশন।

    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে প্রবাসীদের এই সময়সীমা কঠোরভাবে মেনে চলা প্রয়োজন। নির্ধারিত সময়ের পর পাঠানো ব্যালট সময়মতো না পৌঁছালে তা গণনায় অন্তর্ভুক্ত না হওয়ার আশঙ্কা থাকে বলেও জানায় ইসি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন