সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • বিশ্বে বায়ুদূষণের তালিকায় উদ্বেগজনক অবস্থানে ঢাকা

    বিশ্বে বায়ুদূষণের তালিকায় উদ্বেগজনক অবস্থানে ঢাকা
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বজুড়ে বায়ুদূষণের ভয়াবহ চিত্র আবারও সামনে এসেছে। বায়ুর মান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স—AQI) অনুযায়ী বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। শহরটির বায়ু দূষণ স্কোর ৬৪৭, যা ‘বিপজ্জনক’ পর্যায়ের মধ্যে পড়ে। বিশেষজ্ঞদের মতে, এ মাত্রার বায়ুদূষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করতে পারে।

    এদিকে বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে তালিকার তৃতীয় অবস্থানে। ঢাকার বায়ু দূষণ স্কোর ২৭৬, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। এই মাত্রার দূষণে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্টে ভোগা মানুষদের জন্য স্বাস্থ্যঝুঁকি আরও বেড়ে যায়।

    পরিবেশবিদরা বলছেন, যানবাহনের ধোঁয়া, শিল্পকারখানার বর্জ্য, নির্মাণকাজের ধুলাবালি ও ইটভাটার ধোঁয়াই মূলত এই ভয়াবহ দূষণের প্রধান কারণ। দীর্ঘদিন ধরে কার্যকর নিয়ন্ত্রণ না থাকায় ঢাকাসহ দক্ষিণ এশিয়ার বড় শহরগুলোতে বায়ুদূষণ দিন দিন উদ্বেগজনক আকার ধারণ করছে।

    চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, এমন পরিস্থিতিতে বাইরে বের হলে মাস্ক ব্যবহার, অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়া এবং শিশুদের বিশেষ যত্ন নেওয়ার। একই সঙ্গে দূষণ নিয়ন্ত্রণে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

    রোববার (১৮ জানুয়ারি) সকাল ৮টা ৪৫ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান নির্ধারণ সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

    আইকিউএয়ারের দেওয়া তথ্যে দেখা যায়, বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ৩৩৯ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, ২৩২ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারতের কলকাতা, পঞ্চম স্থানে রয়েছে চীনের চ্যাংডু, স্কোর ২২৫।

    আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। 

    স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন