শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট মতভেদ যেন শত্রুতায় রূপ না নেয়, জাতীয় ঐক্যে জোর প্রধানমন্ত্রীর স্বাধীনতা পুরস্কার দিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী উন্নয়ন অংশীদারদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন তারেক রহমান জিরো এমিশন ইস্যুতে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী লো-ফিডে উৎপাদন অব্যাহত ইস্টার্ন রিফাইনারিতে বিশ্ব ক্রিকেটে ভারতের নিয়ন্ত্রণে কড়া সমালোচনা উইজডেনের অনলাইন ক্লাস না চাইলেও বাস্তবতায় বাধ্য: শিক্ষামন্ত্রী ক্ষেপণাস্ত্র হামলায় নিহত গিরিশ চন্দ্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর হাসনাতের সঙ্গে কী হয়েছিল বিস্তারিত জানালেন মনজুর আলম
  • যাদুর প্রভাব কমাতে শরীরচর্চা ও রুকইয়ার সমন্বিত পদ্ধতি

    যাদুর প্রভাব কমাতে শরীরচর্চা ও রুকইয়ার সমন্বিত পদ্ধতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যাদু, বদনজর ও হিংসার (হাসাদ) প্রভাব নিয়ে অনেকেই শারীরিক ও মানসিক অস্বস্তিতে ভোগেন বলে মনে করেন। এ ধরনের সমস্যায় আক্রান্তদের জন্য কিছু ধর্মীয় আমল ও করণীয় সম্পর্কে পরামর্শ দিয়েছেন ইসলামি চিন্তাবিদরা।

    তাদের মতে, নিয়মিত কিছু মাসনুন আমল ও শারীরিক কার্যক্রম একত্রে পালন করলে উপকার পাওয়া যেতে পারে—ইনশাআল্লাহ।

    ফজরের নামাজের পর সকাল-সন্ধ্যার মাসনুন জিকির আদায় করে হালকা দৌড়াদৌড়ি বা দড়ি লাফ দেওয়ার কথা বলা হয়েছে। এতে শরীর থেকে ঘাম ঝরবে, যা শরীরের ভেতরের অস্বস্তি দূর করতে সহায়ক হতে পারে বলে বিশ্বাস করা হয়।

    এরপর বাসায় ফিরে একটি বালতিতে স্বাভাবিক ঠান্ডা পানি নিয়ে উভয় হাত কনুইসহ ডুবিয়ে সেখানে দুরুদ, সুরা ফাতেহা, আয়াতুল কুরসি ও চার কুল তিনবার করে পাঠ করে আবার দুরুদ পড়ার পর সেই পানি দিয়ে গোসল করার পরামর্শ দেওয়া হয়েছে। ধারাবাহিকভাবে কয়েকদিন এভাবে আমল করলে ভালো ফল পাওয়া যেতে পারে বলে জানানো হয়েছে।

    যেসব লক্ষণকে সতর্ক সংকেত হিসেবে দেখা হয়

    ধর্মীয় ব্যাখ্যায় যাদু বা বদনজরের প্রভাবে যেসব উপসর্গ দেখা দিতে পারে বলে মনে করা হয়, সেগুলোর মধ্যে রয়েছে—

    • শরীর অতিরিক্ত দুর্বল লাগা ও সারাদিন ঝিমুনি ভাব

    • রাতে পর্যাপ্ত ঘুম না হওয়া

    • শরীর বা মুখে কালচে দাগ বা ছোপ পড়া

    • চেহারা ফ্যাকাশে হয়ে যাওয়া

    • মানসিক অস্থিরতা, হতাশা বা বিষণ্নতা

    • খাবারে অরুচি

    • অ্যালার্জি বা অজানা শারীরিক সমস্যা

    • শরীরে শীত শীত ভাব বা জ্বালাপোড়া

    • মুড সুইং, অল্পতেই রেগে যাওয়া

    • এক জায়গায় বেশিক্ষণ স্থির থাকতে না পারা

    এসব আমল বিশ্বাস ও আত্মশুদ্ধির অংশ হলেও দীর্ঘদিন শারীরিক বা মানসিক সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ