মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

ঢাকার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন প্রস্তাব: দুই সিটিতে দুই কমিশনার চেয়ে রিট

ঢাকার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন প্রস্তাব: দুই সিটিতে দুই কমিশনার চেয়ে রিট
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের জন্য পৃথক দুইজন ডিএমপি (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) কমিশনার নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই জনস্বার্থমূলক রিটটি দায়ের করেন আইনজীবী জুলফিকার আলী জুনু।

আবেদনে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং বর্তমান ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিটকারী আইনজীবীর মতে, ঢাকা মহানগরীর বিশাল আয়তন, ক্রমবর্ধমান জনসংখ্যা এবং দুই সিটি করপোরেশনের ভিন্ন ভিন্ন প্রশাসনিক চ্যালেঞ্জ মোকাবিলায় একক কমিশনারের পরিবর্তে আলাদা দুইজন কমিশনার নিয়োগ জরুরি। পৃথক নেতৃত্ব থাকলে প্রতিটি সিটি করপোরেশন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষা আরও নিবিড়ভাবে করা সম্ভব হবে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

খুব শিগগিরই হাইকোর্টের একটি বেঞ্চে এই রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে আইনজীবীর পক্ষ থেকে জানানো হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন