সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • খালেদা জিয়ার স্মরণে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ নাগরিক শোকসভা

    খালেদা জিয়ার স্মরণে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ নাগরিক শোকসভা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আজ শুক্রবার দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক নাগরিক শোকসভার আয়োজন করা হয়েছে। নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন।

    আয়োজকরা জানিয়েছেন, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। বরং জাতীয় পর্যায়ে মর্যাদাপূর্ণ ও মানবিকভাবে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যেই এই শোকসভার আয়োজন করা হয়েছে।

    সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় প্রধান উদ্যোক্তা হিসেবে থাকছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

    সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেন, গত ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশ গভীর শোকে আচ্ছন্ন হয়ে পড়ে। তার জানাজায় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি জাতির আবেগের বহিঃপ্রকাশ ছিল। নাগরিক সমাজের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাকে স্মরণ করা এবং তার আদর্শ থেকে অনুপ্রেরণা নেওয়ার দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

    তিনি আরও জানান, বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হলেও শোকসভার মর্যাদা রক্ষার্থে কোনো রাজনৈতিক বক্তব্য রাখা হবে না। বরং শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকরা তাদের ব্যক্তিগত উপলব্ধি থেকে বক্তব্য দেবেন।

    শোকসভায় খালেদা জিয়ার পরিবারের সদস্যদের পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠী, সনাতন ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরাও অংশগ্রহণ করবেন।

    অনুষ্ঠানের পবিত্রতা বজায় রাখতে শোকসভাস্থলে সেলফি তোলা, হাততালি দেওয়া কিংবা দাঁড়িয়ে থাকা নিষিদ্ধ করা হয়েছে। অংশগ্রহণকারীদের সাদা ও কালো রঙের পোশাক পরিধানের জন্য অনুরোধ জানানো হয়েছে।

    ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্যে জানানো হয়, দুপুর ১২টা থেকে গেট নম্বর ৬ দিয়ে প্রবেশ করা যাবে এবং বের হতে হবে আসাদ গেট দিয়ে। গেট নম্বর ১ ও ১২ দিয়ে আগত অতিথিদের গাড়ি বাণিজ্য মেলার মাঠে পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। বকুলতলা গেট (গেট ১২) দিয়ে কেবল হেঁটে প্রবেশ করা যাবে।

    আয়োজকরা জানান, আমন্ত্রণপত্র ছাড়া কেউ অনুষ্ঠানে প্রবেশ করতে পারবেন না। তালিকাভুক্ত অতিথিদের প্রয়োজনে বিকল্প প্রবেশপত্র দেওয়া হবে। মিডিয়াকর্মীদের ক্ষেত্রেও আমন্ত্রণপত্র বাধ্যতামূলক করা হয়েছে।

    সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির সদস্যরা আশা প্রকাশ করেন, সবার সহযোগিতায় নাগরিক শোকসভাটি একটি শৃঙ্খলাবদ্ধ, মর্যাদাপূর্ণ ও স্মরণীয় আয়োজনে পরিণত হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন