রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে ভর্তি ৩৪

    ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে ভর্তি ৩৪
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে, এই সময়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

    বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে এসব তথ্য জানানো হয়।

    কন্ট্রোলরুমের তথ্য বলছে, নতুন রোগীর সংখ্যা নিয়ে চলতি বছরের প্রথম ১৫ দিনে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৭১৫ জন।

    তবে এরমধ্যে ৫১১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। যাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ২৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পান।

    আর চলতি বছরে ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে বলেও স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য।

    অধিদফতরের তথ্য আরও বলছে, ডেঙ্গুরোগে আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ১ শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক ৯ শতাংশ নারী।

    আর গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে পুরুষ ১৯ জন ও নারী ১৫ জন।

    প্রসঙ্গত, ২০২৫ সালে এডিস মশাবাহিত ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে মোট ৪১৩ জনের মৃত্যু হয়। ওই বছর আক্রান্ত হোন ১ লাখ ২ হাজার ৮৬১ জন।

    এরআগে ২০২৪ সালে এই রোগে আক্রান্ত হয়ে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়, সেবছর মোট আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন।

    তারআগে ২০২৩ সালে ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল, আর মোট আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন