রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • লিভারের ক্ষতি থেকে বাঁচতে এড়িয়ে চলুন ৭ অভ্যাস

    লিভারের ক্ষতি থেকে বাঁচতে এড়িয়ে চলুন ৭ অভ্যাস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাম্প্রতিক সময়ে চিকিৎসকরা ফ্যাটি লিভারের ঝুঁকি নিয়ে সতর্ক করছেন। মদ্যপান ও ধূমপান যেমন লিভারের ক্ষতি করে, তেমনি আধুনিক জীবনযাত্রার কিছু অভ্যাস—প্রক্রিয়াজাত খাবার, ফ্যাটযুক্ত খাবার এবং কম চলাফেরা—ও ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়াচ্ছে।

    ফ্যাটি লিভারের ঝুঁকিতে মূল কারণগুলো:

    খারাপ খাদ্যাভ্যাস: পাস্তা, পিৎজা, বার্গার বা ভাজাভুজি বেশি খাওয়া, বেশি চিনি বা নুন যুক্ত খাবার লিভারের জন্য ক্ষতিকর। প্রক্রিয়াজাত ও হিমায়িত খাবারও বিপজ্জনক।

    শরীরচর্চার অভাব: দীর্ঘক্ষণ বসে কাজ, কম ওঠা-হাঁটা—এতে মেদ জমে, যা ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়ায়।

    স্থূলত্ব: বিশেষ করে পেটে অতিরিক্ত মেদ জমা ফ্যাটি লিভারের প্রধান ঝুঁকি।

    ডায়াবিটিস ও ইনসুলিন সমস্যা: হরমোন ঠিকমতো কাজ না করলে লিভারে ফ্যাট জমতে থাকে।

    খাবার যা ফ্যাটি লিভারের জন্য ভালো:
    তেল: এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল স্যালাড বা কম তাপে রান্নায় ভালো। এতে অ্যান্টি-অক্সিড্যান্ট ও স্বাস্থ্যকর ফ্যাট থাকে।
    বাদাম ও বীজ: আখরোট, কাঠবাদাম, কুমড়ো বা তিসির বীজ লিভারের জন্য উপকারী।
    সুস্থ কার্বোহাইড্রেট: ওটস, বার্লি, মিলেট রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে ও লিভারের জন্য ভালো।

    যে খাবার এড়িয়ে চলা জরুরি:

    বারবার ব্যবহার করা তেল বা ভাজাভুজি।
    প্যাকেটজাত ও প্রক্রিয়াজাত স্ন্যাক।
    সাদা পাউরুটি, কেক, পেস্ট্রি বা ময়দাজাত খাবার নিয়মিত খাওয়া।
    চিকিৎসকরা বলেন, দৈনন্দিন জীবনযাপন ও খাবারের সচেতনতা ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে সবচেয়ে কার্যকর উপায়। নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাদ্য এবং জীবনযাত্রায় ছোট ছোট বদল লিভারের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন