বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
Natun Kagoj

তারেক রহমান ও ড. মুহাম্মদ ইউনূসের আজকের রাজনৈতিক বৈঠক

তারেক রহমান ও ড. মুহাম্মদ ইউনূসের আজকের রাজনৈতিক বৈঠক
ছবি- সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৪টায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় বৈঠক করবেন।

এর আগে বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে তারেক রহমানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয় ১২ দলীয় জোট এবং জাতীয়তাবাদী সমমনা জোটের সম্মিলিত বৈঠক। এই বৈঠকে চেয়ারম্যান তারেক রহমান জোট নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাঁদের খোঁজখবর নেন এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। বিএনপির মিডিয়া সেলের বরাত দিয়ে জানানো হয়েছে, এটি ছিল সৌজন্য সাক্ষাৎ ও রাজনৈতিক সহযোগিতার অংশ।

প্রথমে ১২ দলীয় জোটের বৈঠকে অংশ নেন ন্যাশনাল লেবার পার্টির লায়ন মো. ফারুক রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের গোলাম মহিউদ্দিন ইকরাম, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুল করিম, বাংলাদেশ কল্যাণ পার্টির শামসুদ্দিন পারভেজ, বাংলাদেশ এলডিপির এমএ বাসার, ইসলামিক পার্টির আবুল কাশেম, ইউনাইটেড লিবারেল পার্টির আমিনুল ইসলাম এবং প্রগতিশীল জাতীয়তাবাদী দলের (পিএনপি) ফিরোজ মুহাম্মদ লিটন প্রমুখ।

এরপর অনুষ্ঠিত হয় সমমনা জোট নেতাদের বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন জাগপার খন্দকার লুৎফর রহমান, গণদলের এটিএম গোলাম মওলা চৌধুরী, বাংলাদেশ মুসলিম লীগের ব্যারিস্টার নাসিম খান, বাংলাদেশ ন্যাপের এমএন শাওন সাদেকী, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির এসএম শাহাদাত, এনপিপির মোস্তাফিজুর রহমান মোস্তফা, ডেমোক্রেটিক লীগের খোকন চন্দ্র দাস এবং এনডিপির আব্দুল্লাহ আল হারুন সোহেল প্রমুখ।

বৈঠকে জোট নেতারা ফ্যাসিবাদবিরোধী বিগত আন্দোলন ও সংগ্রামে তাঁদের ভূমিকার কথা তুলে ধরেন। তারা জানান, একসঙ্গে আন্দোলন, নির্বাচন এবং সরকার গঠনের অঙ্গীকারের অংশ হিসেবে বিএনপি আসন্ন নির্বাচনে কিছু মনোনয়ন দিয়েছেন। যাদের মনোনয়ন দেওয়া হয়নি, তারা মনোক্ষুণ্ণ নন এবং ভবিষ্যতে তাঁদের যথাযথ মূল্যায়ন হবে।

এ প্রসঙ্গে তারেক রহমান বলেন, “আপনারা অতীতের মতো আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। বিএনপি সরকার গঠিত হলে যোগ্যতার ভিত্তিতে আপনাদের যথাযথ স্বীকৃতি দেওয়া হবে।”


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন