বাংলাদেশে ব্যবসার পরিবেশ উন্নত করতে প্রশাসনিক সংস্কার দরকার: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ বর্তমানে ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে অতিরিক্ত নিয়ন্ত্রিত দেশ হিসেবে বিবেচিত। ব্যবসার পরিবেশ সহজ করতে এবং প্রশাসনিক জটিলতা কমাতে পদক্ষেপ নেওয়া জরুরি। তিনি আরও জোর দেন যে, কোনো ব্যবসায়ীকে পৃষ্ঠপোষকতার মাধ্যমে সুবিধা দেওয়া হবে না।
বুধবার (১৪ জানুয়ারি) ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, বসুন্ধরা-তে অনুষ্ঠিত ১৫তম গ্যাপেক্সপো-২০২৬ ও গার্মেনটেক বাংলাদেশ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, পৃষ্ঠপোষক রাজনীতির কারণে অনেক ব্যবসায়ী আস্থার সংকটে পড়েছেন। ব্যবসা সহজ ও খরচ কমানোর জন্য ভবিষ্যতে ব্যবসায়ীদের সঙ্গে আমলাতন্ত্রের সরাসরি যোগাযোগ সীমিত করা হবে। সব কার্যক্রম ধাপে ধাপে ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে।
তিনি আরও উল্লেখ করেন, দেশের অর্থনীতিকেও গণতান্ত্রিক করা প্রয়োজন, যাতে ব্যবসায়ীরা স্বাধীনভাবে প্রতিযোগিতামূলক পরিবেশে কাজ করতে পারে।