বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • প্রবাসীদের জন্য মালয়েশিয়ায় নতুন কনসুলার পেমেন্ট সুবিধা

    প্রবাসীদের জন্য মালয়েশিয়ায় নতুন কনসুলার পেমেন্ট সুবিধা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য কনসুলার সেবা আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর।

    দূতালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসুলার সেবার ফি পরিশোধের ক্ষেত্রে এখন থেকে সরাসরি ব্যাংক ট্রান্সফার এবং ডিজিটাল পেমেন্ট সুবিধা চালু করা হয়েছে। মেব্যাংক মার্চেন্ট কার্ড সার্ভিসের মাধ্যমে ভিসা, সত্যায়ন, ট্রাভেল পারমিটসহ অন্যান্য সেবার ফি হাইকমিশনের সার্ভিস কাউন্টারে ডেবিট কার্ড অথবা QR কোড স্ক্যানিংয়ের মাধ্যমে সহজে পরিশোধ করা যাবে।

    হাইকমিশনের অফিস ৮, লরং ইয়াপ কাওয়ান সেং, ৫০৪৫০-এ এই সুবিধা প্রদান শুরু হবে। পাশাপাশি আগের মতো মেব্যাংকের নির্ধারিত অ্যাকাউন্টে সরাসরি ফি জমা দেওয়ার সুবিধা চালু থাকবে, ফলে প্রবাসীরা তাদের সুবিধামতো যেকোনো পদ্ধতি বেছে নিতে পারবেন।

    দূতালয়ের প্রধান প্রণব কুমার ভট্টাচার্য্য স্বাক্ষরিত নোটিশে জানানো হয়েছে, নতুন ফি পরিশোধ ব্যবস্থা ১৬ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে। এই উদ্যোগের মাধ্যমে কনসুলার সেবা আরও নাগরিকবান্ধব, দক্ষ ও স্বচ্ছ করার লক্ষ্য রয়েছে।

    প্রবাসী বাংলাদেশিরা আশা করছেন, এই আধুনিক পেমেন্ট ব্যবস্থা ব্যাংকে আলাদা যাওয়ার ঝামেলা কমিয়ে দেবে এবং সময় সাশ্রয় করবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন