সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • ২ হাজার টাকায় ভোট বিক্রি, দেশের অর্থনীতিতে ২০০ কোটি টাকার ক্ষতি

    ২ হাজার টাকায় ভোট বিক্রি, দেশের অর্থনীতিতে ২০০ কোটি টাকার ক্ষতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম ভোট বাণিজ্যকে দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ক্ষতির জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “আজ যদি কেউ ২ হাজার টাকায় ভোট বিক্রি করেন, তবে আগামী পাঁচ বছরে অন্তত ২০০ কোটি টাকা বিভিন্নভাবে প্রতিষ্ঠিত ও ক্ষমতাসীন সংস্থার পকেটে চলে যাবে।”

    মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর একটি মিলনায়তনে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ‘জাতীয় নির্বাচন ২০২৬ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক সংলাপে তিনি এসব মন্তব্য করেন।

    নুসরাত তাবাসসুম বলেন, এনসিপির মূল লক্ষ্য হলো তরুণ নেতৃত্বকে সংসদে প্রবেশ করানো। “যদি তরুণরা সংসদে যেতে পারেন, তবে দেশের যুবসমাজও উজ্জীবিত হবে। আমরা চাই তরুণরা দেশের রাজনীতিতে নেতৃত্ব দেখাক,” যোগ করেন তিনি।

    রাজনৈতিক জোট গঠন নিয়ে নিজের ভিন্নমতের কথাও তুলে ধরেন তিনি। তিনি বলেন, “ব্যক্তিগতভাবে আমি এই জোটের বিরোধিতা করেছি। তবে এনসিপি অন্তর্দলীয় গণতন্ত্রে বিশ্বাসী। দলের সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বৃহত্তর স্বার্থে আমি তা মেনে নিয়েছি এবং নির্বাচনের প্রস্তুতিতে কাজ করছি।”

    বিপ্লব পরবর্তী সংস্কারের ধীরগতির কারণে নুসরাত তাবাসসুম উষ্মা প্রকাশ করেন। তিনি বলেন, “বিপ্লব নিজেই একটি সংস্কারের ম্যান্ডেট দেয়। কিন্তু গত দেড় বছরে আমরা যা কিছু করতে পারিনি, তাতে আক্ষেপ আছে।” তিনি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টা স্বীকার করে তার প্রশংসা করেন, তবে উল্লেখ করেন যে ঐক্যমত কমিশনের কার্যক্রমে সন্তুষ্ট নন।

    দেশের মানুষের আত্মমর্যাদা নিশ্চিত করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। “যতক্ষণ না আমরা অর্থনীতি ও সামাজিক সুরক্ষা শক্তিশালী করি, ততক্ষণ মানুষের মর্যাদা এবং সম্মান রক্ষা করা সম্ভব হবে না। ঘুষ, দুর্নীতি এবং অনিয়ম বন্ধ করতে জনগণের মানসিকতা পরিবর্তন অপরিহার্য।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন