সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • নির্বাচনের আগে সরকার অবৈধ অস্ত্র উদ্ধার করতে ব্যর্থ: মির্জা ফখরুল

    নির্বাচনের আগে সরকার অবৈধ অস্ত্র উদ্ধার করতে ব্যর্থ: মির্জা ফখরুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার এখনও দেশের অবৈধ অস্ত্র শনাক্ত ও উদ্ধার করতে ব্যর্থ। এটি নির্বাচনের নিরাপত্তা ও জনগণের নিরাপত্তার জন্য বড় ধরনের উদ্বেগের বিষয়।

    সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে তার নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। 

    মির্জা ফখরুল বলেন, সরকারের ব্যর্থতা নির্বাচন সামনে রেখে অস্ত্র উদ্ধার করতে পারছে না। তিস্তা–পদ্মাসহ অভিন্ন সব নদী থেকে ভারতের কাছে হিস্যা আদায় করা হবে।

    মোস্তাফিজুর রহমান প্রসঙ্গে এ সময় তিনি বলেন, একজন ক্রিকেটারকে অপমান করা মানে দেশকে অপমান করা।

    তিনি বলেন, আমি আগে ক্রিকেট খেলতাম ও বোর্ডের মেম্বার ও ছিলাম। এখন ক্রিকেট খেলি না, এখন রাজনীতি করি। এই ক্রিকেটের ব্যাপারে আন্তর্জাতিক বিষয়ক জড়িত আছে। 

    মির্জা ফখরুল বলেন, ক্রিকেটের সাথে আমাদের দেশের সম্মান জড়িয়ে আছে। আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে। এতে আমরা মনে করি, আমাদের দেশকে অপমান করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন