বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
Natun Kagoj

তারেক রহমান ও তুরস্ক রাষ্ট্রদূতের রাজনৈতিক ও দ্বিপক্ষীয় বৈঠক

তারেক রহমান ও তুরস্ক রাষ্ট্রদূতের রাজনৈতিক ও দ্বিপক্ষীয় বৈঠক
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন সৌজন্য সাক্ষাৎ করেছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানিয়েছেন, বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সাক্ষাৎকালে দুই দেশের দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষভাবে তুরস্ক ও বাংলাদেশের দীর্ঘমেয়াদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি ভবিষ্যতে উন্নয়নমূলক ও বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয় পক্ষই ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছে।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদও উপস্থিত ছিলেন। 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন