সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • ঢাকায় তারেক রহমান–ভারতীয় হাইকমিশনার বৈঠক

    ঢাকায় তারেক রহমান–ভারতীয় হাইকমিশনার বৈঠক
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

    দলীয় সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশ–ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক স্থিতিশীলতা এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়। একই সঙ্গে ভবিষ্যতে দুই দেশের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা জোরদারের বিষয়টিও আলোচনায় আসে।

    সাক্ষাৎকালে তারেক রহমান গণতন্ত্র, নির্বাচন এবং জনগণের প্রত্যাশা নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। অন্যদিকে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও ইতিবাচক সম্পর্ক বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠক বাংলাদেশের রাজনীতিতে কূটনৈতিক তৎপরতার নতুন ইঙ্গিত বহন করছে এবং আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এর গুরুত্ব আরও বেড়েছে।

    শনিবার (১০ জানুয়ারি) বিকালে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তাদের এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

    বিএনপির দলীয় ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

    এর আগে গতকাল শুক্রবার বিকালে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন