সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • আসন্ন নির্বাচনে জোটের আসন বণ্টন ১২ জানুয়ারির মধ্যেই : নাহিদ ইসলাম

    আসন্ন নির্বাচনে জোটের আসন বণ্টন ১২ জানুয়ারির মধ্যেই : নাহিদ ইসলাম
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোটের চূড়ান্ত আসন বণ্টনের ঘোষণা ১২ জানুয়ারির মধ্যেই আসবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

    শনিবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম বলেন, জোটভুক্ত দলগুলোর মধ্যে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা প্রায় শেষ পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই সব পক্ষের সম্মতিতে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

    তিনি আরও জানান, আসন্ন নির্বাচনে জোটের লক্ষ্য হচ্ছে সমন্বিত ও শক্তিশালী প্রার্থী দিয়ে মাঠে নামা, যাতে ভোটারদের আস্থা অর্জন করা যায়। এ লক্ষ্যে জোটের শরিক দলগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক ও সমন্বয় চলছে।

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জোটের আসন বণ্টন চূড়ান্ত হলে নির্বাচনী মাঠের চিত্র অনেকটাই স্পষ্ট হয়ে যাবে এবং প্রচারণায় গতি আসবে।

    শনিবার (১০ জানুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক আইভার্স ইজাবসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

    জামায়াত ইসলামীসহ কয়েকটি দলের সঙ্গে নির্বাচনী জোট করেছে এনসিপি। তবে এখন পর্যন্ত জোটের আসন বণ্টন নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

    এনসিপির আহ্বায়ক বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নকে জানিয়েছি, লেবেল প্লেয়িং ফিল্ড নিয়ে আমাদের এখন পর্যন্ত আত্মবিশ্বাস নেই।’

    একটি বিশেষ দলকে সুবিধাকে করে দিতে সিগন্যালিং করা হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, বিশেষ দলকে সুবিধা দেওয়ায় প্রশাসনে পক্ষপাতমূলক বার্তা যাচ্ছে, তারা সে অনুযায়ী কাজ করছে।’ এতে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে শঙ্কা প্রকাশ করেন নাহিদ।

    তিনি বলেন, ‘ঋণখেলাপি থাকা অনেকের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

    নানাভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা নেবে বলে আশা করি।’

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির খুনিদের বিচার না হওয়ায় নিরাপত্তাহীনতা বিরাজ করছে বলে উল্লেখ করেন তিনি।

     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন