মতপার্থক্য স্বাভাবিক, কিন্তু মতবিরোধ নয় : তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও অভিজ্ঞতা ভাগাভাগি করেন।
তারেক রহমান বলেন, গণমাধ্যমের ভূমিকা দেশের গণতন্ত্র ও স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা জনগণের চোখ ও কণ্ঠস্বরে কাজ করছেন, যা দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
উক্ত অনুষ্ঠানে তিনি বিভিন্ন জাতীয় ইস্যু, নির্বাচন ও রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাব দেন। তিনি আশা প্রকাশ করেন, সাংবাদিকরা দায়িত্বশীল ও নিরপেক্ষভাবে তথ্য পরিবেশন করবেন এবং দেশের গণতান্ত্রিক পরিবেশ উন্নয়নে অবদান রাখবেন।
উপস্থিত সাংবাদিকরা জানান, এই ধরনের সরাসরি সাক্ষাৎ রাজনৈতিক নেতৃত্ব ও গণমাধ্যমের মধ্যে বোঝাপড়া ও সম্পর্ক উন্নয়নে সহায়ক।
শনিবার (১০ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে এই অনুষ্ঠান শুরু হয়। এতে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক এবং বিএনপির নেতারা উপস্থিত আছেন।
তারেক রহমান বলেন, দেশের মানুষ স্বপ্ন দেখছে, সকল আশা হয়তো পূরণ করা সম্ভব নয়, তবে সবাই যদি স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করি তাহরে জাতিকে সঠিক পথে নিয়ে যেতে পারবো।
আওয়ামী ফ্যাসিবাদীর পতনের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, প্রতিশোধ প্রতিহিংসা একটি দল বা মানুষের কি হতে পারে তা ৫ আগষ্ট দেখেছি। মাহমুদুর রহমানের রক্তমাখা ছবি এখনো আমার চোখের সামনে ভাসে। ৫ আগষ্টের আগে ফিরে যেতে চাই না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদসহ সিনিয়র নেতারা। সম্পাদকদের মধ্যে ছিলেন- শফিক রেহমান, আবদুল হাই সিকদার, নুরুল কবির, মতিউর রহমান চৌধুরী, মাহমুদুর রহমান, আযম মীর শাহিদুল আহসান, জহিরুল আলম, সাংবাদিক নেতা এম এ আজিজ, কাদের গণি চৌধুরী, হাসান হাফিজ, শহিদুল ইসলাম, খুরশীদ আলমসহ আরও অনেকে।
উল্লেখ্য, যুক্তরাজ্যে দেড় যুগের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর ৩০ ডিসেম্বর তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা যান। এর ১০ দিনের মাথায় শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়। এর পরদিন প্রথম কর্মসূচিতে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে বসলেন তারেক রহমান।