সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক নেতা হত্যা: দুর্বৃত্তদের শনাক্তে পুলিশ তৎপর

    তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক নেতা হত্যা: দুর্বৃত্তদের শনাক্তে পুলিশ তৎপর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরী বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যাকারীরা ঘটনার আগে থেকেই ওই এলাকায় অবস্থান নিয়ে ওঁত পেতেছিল।

    হত্যার পর দুই দুর্বৃত্তকে দৌড়ে পালিয়ে যেতে দেখা গেছে বলেও জানিয়েছে পুলিশ।

    পুলিশ বলছে, হত্যাকারীরা ঘটনার আগে থেকেই ওই এলাকায় অবস্থান নিয়ে ওঁত পেতে ছিল বলে ধারণা করা হচ্ছে।

    ঘটনার পর আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ এখন পর্যন্ত দুজন দুর্বৃত্তকে দৌড়ে পালাতে দেখেছে। আরও সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। ওই দুজনকে শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।

    বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম বলেন, আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ চলছে। পলাতক দুজনকে শনাক্তে কাজ চলছে। নিহত মোসাব্বির ওই এলাকায় থাকতেন না। তিনি থাকতেন অন্য এলাকায়। তার স্ত্রী জানিয়েছেন, তিনি মাঝেমধ্যে তেজতুরী বাজার এলাকায় যেতেন।

    এদিকে, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় মামলা রুজু হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

    নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন। সেই মামলায় অজ্ঞাতনামা ৪-৫ জনের বিষয়ে উল্লেখ করা হয়েছে।

    নিহত মোসাব্বিরের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রয়েছে। সেখানে আজ মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা।

    গতকাল বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটের দিকে তেজগাঁওয়ের তেজতুরী বাজার এলাকায় স্টার কাবাবের গলিতে গুলিতে নিহত হন আজিজুর রহমান মোসাব্বির। এসময় কারওয়ান বাজার ভ্যানচালক সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মাসুদ গুলিবিদ্ধ হন। তিনি গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

    রাতে তেজগাঁও থানা পুলিশ জানায়, বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরী বাজার এলাকায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা দুজনকে গুলি করে। পরে তাদের উদ্ধার করে প্রথমে বিআরবি হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোসাব্বিরকে মৃত ঘোষণা করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন