শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় হেফাজতে বন্ধু দীপ মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫
  • ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন তারেক রহমান

    ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন তারেক রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে শহীদ চারজন এবং সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে যোগ দিতে প্রায় ২৩ বছর পর ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    জেলা বিএনপির আয়োজনে আগামী সোমবার (১২ জানুয়ারি) রাতে তারেক রহমান শহরে পৌঁছাবেন। সফরের প্রথম দিন তিনি বুরো বাংলাদেশ প্রশিক্ষণ কেন্দ্রে রাত্রিযাপন করবেন। পরদিন মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদ আল মামুনের কবর জিয়ারত করবেন। এরপর সকাল ১১টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য বেগম খালেদা জিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশ নেবেন। দোয়া মাহফিল শেষে তিনি পার্শ্ববর্তী জেলা পঞ্চগড়ের উদ্দেশে রওনা হবেন।

    জেলা বিএনপি সূত্রে জানা গেছে, শহীদ রায়হানুল হাসান, আল মামুন, সাহান পারভেজ ও রাকিবুল হাসানের প্রতি শ্রদ্ধা জানাতে এবং সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মরণে এই সফর। সফরের প্রস্তুতি ইতোমধ্যেই জেলাজুড়ে শুরু হয়েছে। কর্মসূচির ভেন্যু সাজানো হচ্ছে, সার্বিক ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

    জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী বলেন, “চার শহীদ ভিন্ন ভিন্ন স্থানে সমাহিত, তাই তারেক রহমান শহীদ আল মামুনের কবরে শ্রদ্ধা নিবেদন করবেন। দোয়া মাহফিলে নেতাকর্মীদের উদ্দেশে প্রায় এক ঘণ্টা বক্তব্য দেবেন। দীর্ঘ ২৩ বছর পর তার আগমন ঠাকুরগাঁওবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহ সৃষ্টি করবে।”

    জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, তাদের রক্তের দায় এখনও শেষ হয়নি। তারেক রহমানের আগমন সেই দায় আমাদের মনে করিয়ে দেবে। তিনি সবসময় শহীদ পরিবারগুলোর পাশে থেকেছেন।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন