শনিবার, ০৭ মার্চ ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নারী দিবসে ‘অদম্য নারী’ স্বীকৃতি পাচ্ছেন খালেদা জিয়া বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন চাইলেন তারেক রহমান যুক্তরাষ্ট্রে শিশু যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেফতার জ্বালানি সংকটে সরকার নির্ধারণ করলো সীমিত তেল এক সপ্তাহে ব্রয়লার মুরগির দাম বেড়ে ২৩০ টাকা, ক্রেতাদের চাপ বেড়েছে বিএনপি এমপিদের প্রশিক্ষণ কর্মশালা শুরু ইরান ইস্যুতে অবস্থান বদল ট্রাম্পের, দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের ইঙ্গিত সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির বিডার সাবেক নির্বাহী সদস্য, স্ত্রী ও ছেলের বিরুদ্ধে মামলা খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার
  • গর্ভধারণে বাধা? হরমোন ও পুষ্টি পরীক্ষা জরুরি

    গর্ভধারণে বাধা? হরমোন ও পুষ্টি পরীক্ষা জরুরি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অনেক দম্পতির জন্য দীর্ঘসময় ধরে সন্তান সম্ভাবনা না থাকা মানে অস্থিরতা ও উদ্বেগ। তবে চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে শুধুমাত্র মাসিক নিয়মিত থাকায় Fertility বোঝা যায় না। এ ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ মেডিক্যাল পরীক্ষা ছাড়া সমস্যার মূল কারণ ধরা পড়েনা।

    চিকিৎসকেরা জানাচ্ছেন, গর্ভধারণের সম্ভাবনা যাচাই করার জন্য কিছু অপরিহার্য পরীক্ষা করা অত্যন্ত জরুরি।

    ১) হরমোন প্রোফাইল (Hormone Profile):
    ডিম্বাণু ও ওভুলেশন সম্পর্কে সঠিক ধারণা পেতে হরমোন রিপোর্ট অপরিহার্য। বিশেষ করে FSH, LH, Estrogen, Progesterone, Prolactin এবং TSH পরীক্ষা না করলে মাসিক নিয়মিত থাকলেও লুকিয়ে থাকা সমস্যা ধরা পড়ে না।

    ২) AMH (Anti-Mullerian Hormone) পরীক্ষা:
    ডিম্বাশয়ে কতটা Egg Reserve অবশিষ্ট আছে এবং Egg Quality কেমন, তা বোঝার জন্য AMH পরীক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্ট্রাসাউন্ড ভালো হলেও AMH কম থাকলে গর্ভধারণ কঠিন হতে পারে।

    ৩) আল্ট্রাসাউন্ড (Ultrasound / TVS):
    ভেতরের বাস্তব চিত্র দেখার জন্য আল্ট্রাসাউন্ড অপরিহার্য। এতে দেখা যায় Follicle বাড়ছে কি না, Ovulation হচ্ছে কি না, জরায়ুর আস্তরণ যথাযথ কি না এবং PCOS, সিস্ট বা Fibroid আছে কি না।

    ৪) রক্ত ও পুষ্টি সম্পর্কিত পরীক্ষা (Blood & Nutrition Tests):
    Hemoglobin, Vitamin D, Vitamin B12, Blood Sugar ও Insulin Resistance-এর ঘাটতি থাকলে ডিম্বাণু ও জরায়ুর কার্যকারিতা দুর্বল হয়।

    ৫) স্বামীর পরীক্ষাও জরুরি (Husband’s Test):
    Fertility বোঝার জন্য শুধু নারীর রিপোর্ট যথেষ্ট নয়। Semen Analysis-এ Count, Motility ও Morphology দেখা প্রয়োজন। গবেষণায় দেখা গেছে, প্রায় ৪০–৪৫% ক্ষেত্রে সমস্যা পুরুষের দিকেই থাকে।

    চিকিৎসকের সতর্কবার্তা:

    • শুধুমাত্র মাসিক নিয়মিত থাকলেই Fertility ঠিক নয়।
    • আল্ট্রাসাউন্ড ভালো মানেই সমস্যা নেই এমন মানা যাবে না।
    • বয়স কম থাকলেও Egg সর্বদা ভালো থাকবে এমন নয়।

    পরামর্শ:
    ৬–১২ মাস চেষ্টা করেও গর্ভধারণ না হলে, বারবার miscarriage ঘটলে বা মাসিক নিয়মিত থাকলেও implantation না হলে দেরি না করে উপরে উল্লেখিত পরীক্ষা করানো জরুরি।

    একাধিক পরীক্ষার সমন্বিত বিশ্লেষণ ছাড়া Fertility-এর প্রকৃত অবস্থা বোঝা যায় না। এটি শুধুমাত্র স্বাস্থ্য তথ্যভিত্তিক প্রতিবেদন; প্রয়োজন হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন