শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় হেফাজতে বন্ধু দীপ মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫
  • এই ৪টি খাবার বাড়িয়ে দিচ্ছে আপনার গ্যাস্ট্রিক

    এই ৪টি খাবার বাড়িয়ে দিচ্ছে আপনার গ্যাস্ট্রিক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পেট ফুলে থাকা, বুক জ্বালাপোড়া কিংবা পেটে গ্যাস জমা হওয়া—আমাদের দেশের ঘরে ঘরে এখন এটি সাধারণ সমস্যা। বাইরের ভাজাপোড়া খাবার, ধূমপান কিংবা অনিয়মিত জীবনযাপনকে আমরা দায়ী করলেও, অনেকেরই অজানা যে আমাদের সকালের খাদ্যতালিকাই হতে পারে গ্যাস্ট্রিকের মূল কারণ।

    বিশেষজ্ঞদের মতে, সকালে দীর্ঘক্ষণ খালি পেটে থাকার পর আমরা যখন প্রথম খাবারটি খাই, সেটি আমাদের পরিপাকতন্ত্রের ওপর সরাসরি প্রভাব ফেলে। এমন কিছু খাবার আছে যা খালি পেটে খেলে অন্ত্রে গ্যাসের সৃষ্টি করে এবং পেট ফাঁপার মতো সমস্যা তৈরি করে।

    দেখে নিই কী কী খাবার সকালে খাওয়া থেকে বিরত থাকতে হবে-

     ১. মশলাদার খাবার: অতিরিক্ত মশলা খালি পেটে গ্যাস্ট্রিক সমস্যা বাড়ায়।

    ২. সাইট্রাস ফল: যেমন লেবু, কমলালেবু—এগুলোর মধ্যে অ্যাসিড থাকে, যা খালি পেটে গ্যাস্ট্রিক বাড়াতে পারে।

    ৩. কফি: খালি পেটে কফি খেলে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়।

    ৪. টমেটো: টমেটোতে থাকা অ্যাসিড খালি পেটে খেলে গ্যাস্ট্রিক অ্যাসিডের বৃদ্ধি ঘটায়।

     ৫. শর্করাযুক্ত খাবার: যেমন পেস্ট্রি বা কেক খেলে হজমের সমস্যা হতে পারে এবং গ্যাস্ট্রিক অ্যাসিড বাড়াতে পারে।

    এই ধরনের খাবার এড়িয়ে চললে খালি পেটে গ্যাস্ট্রিকের সমস্যা কিছুটা কমতে পারে।

    সুস্থ থাকতে প্রতিদিন সকালে কুসুম গরম জল বা পুষ্টিকর হালকা খাবারের মাধ্যমে দিন শুরু করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন