বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • ওমানে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

    ওমানে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ওমানের রাজধানী মাস্কেটে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় ৪ প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

    বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর ৫টায় আজেইবা এলাকায় একটি প্রাইভেট গাড়ি অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষের শিকার হয়। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নিলে বাঁচানো যায়নি।

    বাংলাদেশ কমিউনিটি সূত্র জানা গেছে, ভোর পাঁচটায় একটি প্রাইভেট গাড়িতে চাকরিতে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন তারা অন্য একটি গাড়ির সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। গুরুতর আহত আবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু তাদের বাঁচানো যায়নি।

    নিহতরা হলেন- কক্সবাজারের রামু উপজেলার ৪ নং ওয়ার্ড মন্ডল পাড়ার সাঈদ নুরের ছেলে লোকমান হাকিম রুমেল (৪৩) এবং উখিয়া উপজেলার ৮ নং ওয়ার্ডের ঝুমকা নাপিত পাড়ার হাসি রাম শীলের ছেলে প্রদীপ শর্মা নিলয় (৩৪)।

    অপর দুইজন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সিডালির মো. শাহজাহানের ছেলে মো. রুবেল (৩১) এবং মনোহরগঞ্জ উপজেলার আবু তাহেরের ছেলে হারুন অর রশিদ (৩২)।

    তাদের মরদেহ মরদেহ মাস্কাট রিছাইল মদিনাতুল তাব্বা এলাকায় মেডিকেল সিটি মেলেটারি হসপিটাল (MCMSS) হিমঘরে রাখা হয়েছে।

    গাড়িচালক বাংলাদেশি ড্রাইভার সাঈদ বর্তমানে নগরীর কোলা হসপিটালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন। তার দেশের বাড়ি কুমিল্লায়।

    ওমানের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, গুরুত্বের সাথে দেখা হচ্ছে বিষয়টি। ওমানে আইনি প্রক্রিয়া শেষে দেশে পাঠানো হবে তাদের মরদেহ।

    এমন মর্মান্তিক দুঘর্টনায় খবরে ওমানে বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন