সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • পঞ্চম দিনেও খালেদা জিয়ার সমাধি ঘিরে মানুষের ভিড়

    পঞ্চম দিনেও খালেদা জিয়ার সমাধি ঘিরে মানুষের ভিড়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দাফনের পঞ্চম দিনেও তার কবর জিয়ারত করতে এবং কবরে শ্রদ্ধা জানাতে আসছেন দেশজুড়ে সাধারণ মানুষ ও দলের নেতা-কর্মীরা।

    রোববার (৪ জানুয়ারি) সকালে সমাধিস্থল গিয়ে এমন চিত্র দেখা গেছে।

    সরেজমিনে দেখা গেছে, বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন। এ সময় তারা দোয়া ও মোনাজাত করছেন। 

    শ্রদ্ধা জানাতে হাতে ফুল নিয়ে এসেছেন অনেকেই। তারা বলছেন, খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না। তিনি ছিলেন গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তার নেতৃত্ব ও সংগ্রাম বাংলাদেশের রাজনীতিতে রেখে গেছে গভীর ছাপ। এ কারণে মৃত্যুর পাঁচ দিন পরও কবর ঘিরে মানুষের এই উপস্থিতি তার রাজনৈতিক প্রভাব ও জনসম্পৃক্ততারই প্রতিফলন।

    এদিকে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে জিয়া উদ্যানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। শান্তিপূর্ণ পরিবেশেই চলছে শ্রদ্ধা নিবেদন।

    এর আগে, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থা ছিল অত্যন্ত জটিল ও সংকটাপন্ন। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে ৩০ ডিসেম্বর ভোর ৬টার দিকে তিনি মারা যান। পরদিন বিকেল ৩টার পরপরই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়। 

    এরপর বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাধিস্থ করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন