সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • শরিফ হাদির বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু

    শরিফ হাদির বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবিতে ইনকিলাব মঞ্চ একটি কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে “মার্চ ফর ইনসাফ”।

    কর্মসূচি শনিবার (৩ জানুয়ারি) থেকে ৬ জানুয়ারি পর্যন্ত চলবে। এই চার দিনের সময়কালে ইনকিলাব মঞ্চের সদস্যরা দেশজুড়ে জনগণ, সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলের কাছে যাবেন এবং হত্যার বিচার দ্রুত নিশ্চিত করার জন্য সহযোগিতা চাইবেন।

    সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, কর্মসূচির মাধ্যমে শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার কার্যকর ও দ্রুত সম্পন্ন করতে জনমত গড়ে তোলা হবে। এছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষের সচেতনতা বৃদ্ধি এবং ন্যায়ের দাবি প্রচারের লক্ষ্যেও এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

    মানবাধিকার বিষয়ক বিশ্লেষকরা মন্তব্য করেছেন, এই ধরনের কর্মসূচি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সামাজিক চাপ তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সরকারের কাছে গণমানুষের আশা ও প্রত্যাশা পৌঁছে দেয়।

    একই সঙ্গে আগামী ৭ জানুয়ারির মধ্যে হাদির খুনি ও খুনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে অভিযোগপত্র দাখিল করার দাবিও জানিয়েছে ইনকিলাব মঞ্চ। তা না হলে ৭ জানুয়ারির পর থেকে চূড়ান্ত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। ২২ কর্মদিবসের মধ্যে বিচার না করলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারিও দেন সংগঠনটির নেতারা।

    এর আগে শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেন।

    এসময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, ‘আপনাদের সঙ্গে যদি কেউ বৈঠক করতে আসে, আপনারা অবশ্যই বৈঠক করবেন। কিন্তু সেই বৈঠক হতে হবে ওপেন। কোনো সিক্রেট বৈঠক নাই। দিল্লির সঙ্গে আমাদের কোনো গোপন বৈঠক চলবে না।’

    তিনি আরও বলেন, ‘বাংলাদেশের তিন পাশ থেকে ভারতীয় আধিপত্যবাদ, যার কারণে আমরা ভারতীয় আধিপত্যের বিপক্ষে কথা বলি। এখন যদি আমেরিকা বাংলাদেশে আধিপত্যবাদ খাটাইতে চায়, আমরা কি আমেরিকার বিরুদ্ধে কথা বলব না? আমরা কি কারো কাছে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দিয়ে দিব? না, দেব না। আমাদের এই লড়াইটা কেবল শুরু।’

    ওসমান হাদির আত্মত্যাগের কথা স্মরণ করে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, ‘ওসমান হাদি আমাদের এই লড়াইয়ের পথটা দেখিয়ে গেছেন। এখন আমাদের সেই অনুযায়ী সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের কথা একটাই, বাংলাদেশের সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা এই লড়াইটা করব, ইনশাআল্লাহ।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন